1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১২ মে, ২০২৫
  • ৯৮ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন স্থগিত করা হয়েছে এবং দলের সব ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সোমবার (১২ মে) রাতে সাংবাদিকদের এ তথ্য জানান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, আওয়ামী লীগ ও এর সকল অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলমান রয়েছে। বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত দলটির সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালানো, মিছিল, সভা-সমাবেশ ও সম্মেলন আয়োজনসহ আওয়ামী লীগের যেকোনো ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সরকার প্রজ্ঞাপনে উল্লেখ করে, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। এর আগে ও পরে দলটির বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দল ও ভিন্নমতের মানুষের ওপর হামলা, গুম, খুন, নির্যাতন এবং ধর্ষণের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, এ প্রজ্ঞাপন জারির মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থানকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে বর্তমান প্রশাসন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar