1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সাত চুক্তি ও বড় আলোচনা নিয়ে জাপান সফরে যাচ্ছেন ড. ইউনূস - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

সাত চুক্তি ও বড় আলোচনা নিয়ে জাপান সফরে যাচ্ছেন ড. ইউনূস

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৯৩ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জাপানের সঙ্গে সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক সই করতে চার দিনের সফরে মঙ্গলবার (২৭ মে) দেশ ছাড়ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সফরকালে তিনি টোকিওতে একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করতে পারেন।

সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী জানান, ২৯ থেকে ৩০ মে পর্যন্ত টোকিওতে অনুষ্ঠেয় নিক্কেই ফোরামের সম্মেলনে অংশ নেবেন ড. ইউনূস। সফরকালে বাংলাদেশ ও জাপানের মধ্যে মানবসম্পদ, জ্বালানি, অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট (ওডিএ), বিএমইটি, অর্থনৈতিক অঞ্চল ও বাণিজ্য সংশ্লিষ্ট সাতটি চুক্তি ও সমঝোতা স্মারকে সই হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সফরের সময় জাপান সরকার ঢাকার এক চীন নীতি নিয়ে নিজেদের আপত্তির কথা জানাতে পারে। এছাড়া ড. ইউনূস জাপানের কাছে ১ বিলিয়ন ডলারের স্বল্প সুদের ঋণ সহায়তার প্রস্তাব দেবেন বলেও জানানো হয়।

এই সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। সফরের অংশ হিসেবে ড. ইউনূসকে জাপানের সোকা বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে।

৩০ মে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবারের সঙ্গে ড. ইউনূসের বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হবে। গত ১৫ মে টোকিওতে অনুষ্ঠিত ষষ্ঠ এফওসি বৈঠকে আলোচিত বিষয়গুলো এই সফরে আরও বিস্তারিতভাবে আলোচনায় আসবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, দায়িত্ব নেওয়ার পর ড. ইউনূস জাতিসংঘ অধিবেশন, কপ-২৯, ডি-৮ সম্মেলনসহ বিভিন্ন আন্তর্জাতিক সফরে অংশ নিয়েছেন। চলতি বছর মার্চে চীন এবং এপ্রিলে থাইল্যান্ড সফর করেন তিনি। সর্বশেষ তিনি কাতার ও ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar