1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চাকরি সংশোধনী নিয়ে আন্দোলন, কর্মসূচি স্থগিত বৈঠকের পর - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

চাকরি সংশোধনী নিয়ে আন্দোলন, কর্মসূচি স্থগিত বৈঠকের পর

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৯৫ জন খবরটি পড়েছেন

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে তৃতীয় দিনের মতো সচিবালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। সোমবার (২৬ মে) বাদামতলা চত্বরে কর্মসূচি শুরু হলেও দুপুরে তা সাময়িকভাবে স্থগিত করা হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সচিবালয়ের ভেতরে ব্যানার-প্ল্যাকার্ড হাতে কর্মচারীরা কাজ বন্ধ রেখে বিক্ষোভে অংশ নেন। তারা সংশোধিত অধ্যাদেশকে ‘কালো আইন’ ও সংবিধানবিরোধী বলে দাবি করে দ্রুত তা বাতিলের আহ্বান জানান।

অধ্যাদেশটি গত ২২ মে উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদিত হয় এবং রোববার (২৫ মে) তা আনুষ্ঠানিকভাবে জারি করা হয়। আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে অধ্যাদেশের খসড়া পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয় চারজন উপদেষ্টাকে—আসিফ নজরুল, ফাওজুল কবির খান, রিজওয়ানা হাসান ও আদিলুর রহমান খান।

কর্মচারীরা বলছেন, ২০১৮ সালের সরকারি চাকরি আইন সংশোধনের উদ্যোগের বিরোধিতা করে আসছিলেন তারা। নতুন অধ্যাদেশে দ্রুত সময়ের নোটিশে চাকরি থেকে বরখাস্তের সুযোগ থাকায় এটি কর্মকর্তাদের ওপর ‘ভীতির চাপ’ সৃষ্টি করবে বলে আশঙ্কা তাদের।

পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর বলেন, ‘‘এই কালাকানুন আমরা মানি না। এটি প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাবো।’’ তবে সোমবার দুপুরে পরিষদের নেতারা উপদেষ্টা আদিলুর রহমান খানের সঙ্গে বৈঠকের পর কর্মসূচি স্থগিত করেন।

আন্তঃমন্ত্রণালয় কর্মচারী অ্যাসোসিয়েশনের সমন্বয়ক মো. নজরুল ইসলাম জানান, তারা সোমবার (আজ) ১১টায় বৈঠক করে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করবেন।

অন্যদিকে, প্রশাসন বিশ্লেষক ও সাবেক সচিব এ কে এম আব্দুল আউয়াল মজুমদার কালবেলাকে বলেন, ‘‘শৃঙ্খলা ফেরাতে কিছুটা কড়াকড়ি থাকা দরকার। যারা নিয়মিত অনিয়মে লিপ্ত, তাদের জন্য এটি একটি সতর্ক সংকেত হতে পারে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar