1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গোপালগঞ্জে হামলায় জড়িতদের বিচার ও শাস্তির আওতায় আনা হবে-সৈয়দা রিজওয়ানা হাসান - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

গোপালগঞ্জে হামলায় জড়িতদের বিচার ও শাস্তির আওতায় আনা হবে-সৈয়দা রিজওয়ানা হাসান

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৭৫ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

বিডিটেলিগ্রাফ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গোপালগঞ্জে যে হামলা হয়েছে এটি অত্যন্ত ন্যক্কারজনক। আমাদের প্রধান উপদেষ্টার দপ্তর থেকে ধিক্কার ও নিন্দা জানানো হয়েছে। এ হামলায় জড়িত সবাইকে বিচার ও শাস্তির আওতায় আনা হবে।

বুধবার (১৬ জুলাই) বিকেলে সৈয়দপুর বিমানবন্দর সড়কে উপদেষ্টার গাড়িবহর অবরোধ করলে এনসিপির স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ‘শহীদ জুলাই দিবস’ ও আবু সাঈদের প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় যোগদান শেষে ঢাকা ফেরার পথে আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়িবহর অবরোধ করা হয়।

এ সময় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমরা দায়িত্ব নেওয়ার কয়েকদিন পরেই গোপালগঞ্জে সেনাবাহিনীর ওপর হামলা হয়েছিল। আওয়ামী লীগের বিচারের কয়েকটি ধাপের মধ্যে একটি ধাপ জনগণ কর্তৃক প্রত্যাখ্যান- সেটি হয়েছে। এখন বিচারিক বিষয়টি বিচার বিভাগ করবে।

তিনি আরও বলেন, গোপালগঞ্জের ঘটনায় প্রশাসনের কোনো গাফলতি থাকে, সে ব্যাপারেও পদক্ষেপ নেওয়া হবে। এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল মাথা নেড়ে ওই বক্তব্যে সম্মতি জানান।কালবেলা

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar