1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বিচারপতি নিয়োগে প্রথমবারের মতো ভাইভা, অংশ নিলেন ৫৩ আইনজীবী - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

বিচারপতি নিয়োগে প্রথমবারের মতো ভাইভা, অংশ নিলেন ৫৩ আইনজীবী

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৯৩ জন খবরটি পড়েছেন

বাংলাদেশের সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগে প্রথমবারের মতো ভাইভা গ্রহণ করেছে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল। শুক্রবার (১৮ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত দিনব্যাপী এই ভাইভায় অংশ নেন চূড়ান্তভাবে নির্বাচিত ৫৩ জন আইনজীবী।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল এ ভাইভা গ্রহণ করে। এই নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে ‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ–২০২৫’ অনুযায়ী। ২১ জানুয়ারি গঠিত এই কাউন্সিলের মাধ্যমে এটিই প্রথম ভাইভা অনুষ্ঠিত হলো।

সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, অতীতে বিচারপতি নিয়োগ রাজনৈতিক প্রভাব ও ব্যক্তিগত সুপারিশের ওপর নির্ভরশীল ছিল। তবে এবারই প্রথমবার গণবিজ্ঞপ্তির মাধ্যমে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়। গত ২৮ মে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ৩০০টির বেশি আবেদন জমা পড়ে। সেখান থেকে যাচাই-বাছাই শেষে ৫৩ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।

বিচারপতি নিয়োগে স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে নির্বাচন নিশ্চিত করতেই এই নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট মহলের দাবি। ভাইভা শেষে যোগ্য প্রার্থীদের নাম সুপারিশ করা হবে বলে জানা গেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar