1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
উত্তরায় স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১৯ - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

উত্তরায় স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১৯

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৮৪ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৯ জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন। আহতদের মধ্যে অধিকাংশই শিশু-কিশোর শিক্ষার্থী। দগ্ধ অন্তত ৫০ জনকে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের বিমানটি স্কুলের ‘হায়দর আলী’ নামক একটি ভবনে বিধ্বস্ত হয়। বিমানটি ভবনের এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে গেলে মুহূর্তেই বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে।

আইএসপিআর জানিয়েছে, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল। কিছু সময় পরই এটি বিধ্বস্ত হয়। পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দে ভবনটি কেঁপে ওঠে এবং মুহূর্তেই আগুন ধরে যায়। ভবনের নিচতলার প্রধান ফটক ও দুটি ক্লাসরুম ধসে পড়ে। ওই ভবনে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের ক্লাস চলছিল, এবং দুর্ঘটনার সময় অনেকে প্রাইভেট ক্লাসে অবস্থান করছিল।

উদ্ধার কাজ চালিয়েছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট, সেনাবাহিনী, বিজিবি, রেড ক্রিসেন্ট ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা। সন্ধ্যা পর্যন্ত ভবনের ধ্বংসস্তূপে উদ্ধার কাজ চলে, যেখানে স্কুল ব্যাগ, পোশাক ও বই ছড়িয়ে-ছিটিয়ে ছিল।

শিক্ষক নুরুজ্জামান মৃধা বলেন, “ঘটনার সময় অনেক শিক্ষার্থী ভেতরে ছিল, মুহূর্তেই আগুন ধরে যাওয়ায় অনেকেই বের হতে পারেনি।”
একাদশ শ্রেণির শিক্ষার্থী মিরাজ বলেন, “আমি তখন ক্যান্টিনে ছিলাম। হঠাৎ বিকট শব্দে ভবন কেঁপে উঠে। দেখি ধোঁয়া আর আগুন।”

দুর্ঘটনার পর রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা গভীর শোক প্রকাশ করেছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar