1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
উত্তরায় বিমান বিধ্বস্তে হতাহত শিক্ষার্থীদের জন্য ক্ষতিপূরণে হাইকোর্টের রুল - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

উত্তরায় বিমান বিধ্বস্তে হতাহত শিক্ষার্থীদের জন্য ক্ষতিপূরণে হাইকোর্টের রুল

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৮৩ জন খবরটি পড়েছেন

টেলিগ্রাফ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বহু শিক্ষার্থী হতাহত হওয়ার ঘটনায় নিহতদের পরিবারকে ৫ কোটি ও আহতদের ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

মঙ্গলবার (২৩ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এই আদেশ দেন।

একই সঙ্গে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে আদালত। আগামী ৭ দিনের মধ্যে সরকারকে এই কমিটি গঠন করতে বলা হয়েছে এবং কমিটি গঠনের পর ৪৫ দিনের মধ্যে তদন্ত শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

দুর্ঘটনায় আহতদের দেশে ও বিদেশে সরকারি খরচে পর্যাপ্ত চিকিৎসা নিশ্চিত করতে হবে বলেও নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। সেই সঙ্গে আদালতকে প্রতি মাসে এই নির্দেশনার বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন আকারে জমা দিতে বলা হয়েছে, যাতে কোনো ধরণের ব্যর্থতা না থাকে।

হাইকোর্টের আরেকটি নির্দেশনায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের আইডি কার্ডে অভিভাবকের ফোন নম্বর এবং রক্তের গ্রুপ যুক্ত করার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। এসব নির্দেশনা দ্রুত বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে শিক্ষা সচিবকে।

উল্লেখ্য, গত সোমবার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হলে বহু শিক্ষার্থী নিহত ও আহত হয়, যার প্রেক্ষিতে এই রুল ও নির্দেশনা দেওয়া হলো।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar