শিক্ষার্থীদের জীবন বাঁচাতে আত্মোৎসর্গকারী মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মেহেরীন চৌধুরীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ বিমান বাহিনী।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
আজ বুধবার (২৩ জুলাই) নীলফামারীর জলঢাকা পৌরসভার বগুলাগাড়ী গ্রামে অবস্থিত তার সমাধিতে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি’র পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শিক্ষিকা মেহেরীন চৌধুরীকে ‘মানবিকতা, সাহসিকতা ও দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত’ হিসেবে উল্লেখ করা হয়। বিমান বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তিনি নিজের জীবন উৎসর্গ করে যেভাবে কোমলমতি শিক্ষার্থীদের রক্ষা করেছেন, তা চিরকাল সকলের হৃদয়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।