1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মাইলস্টোনে আহতদের সহায়তা ও নিহত শিক্ষকদের রাষ্ট্রীয় সম্মাননার সিদ্ধান্ত - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

মাইলস্টোনে আহতদের সহায়তা ও নিহত শিক্ষকদের রাষ্ট্রীয় সম্মাননার সিদ্ধান্ত

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১০৮ জন খবরটি পড়েছেন

ডেস্ক রিপোর্টঃ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করেছে উপদেষ্টা পরিষদ। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বৈঠকের শুরুতে মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। নিহতদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাতও অনুষ্ঠিত হয়।

বৈঠকে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাদের সহায়তায় এবং আহতদের সুচিকিৎসায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে।

এ ছাড়া নিহতদের মধ্যে থাকা দুজন শিক্ষককে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কী ধরনের সম্মাননা দেওয়া হবে, তা অতি শিগগির নির্ধারণ করা হবে বলেও জানানো হয়।

দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় আগামীকাল দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে। ধর্ম মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় সমন্বয়ের দায়িত্বে থাকবে।

প্রসঙ্গত, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বড় ধরনের হতাহতের ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করেছে সরকার।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar