1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দিনের আলোতেই নির্বাচন, এআই আমাদের নতুন হুমকি-সিইসি - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

দিনের আলোতেই নির্বাচন, এআই আমাদের নতুন হুমকি-সিইসি

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৯১ জন খবরটি পড়েছেন

দিনের আলোতে সকল কার্যক্রম সম্পন্ন করে সুষ্ঠু, স্বচ্ছ ও জবাবদিহিমূলক নির্বাচন অনুষ্ঠানের প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শনিবার (২৬ জুলাই) সকালে খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভার আগে সাংবাদিকদের তিনি বলেন, “নির্বাচনের সকল প্রস্তুতি দৃশ্যমান ও জবাবদিহির আওতায় আনা হবে। কোনো গোপনীয়তা থাকবে না।”

সিইসি আরও বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এটি অস্ত্রের চেয়েও ভয়াবহ হুমকি হিসেবে দেখা দিয়েছে। যেকোনো প্রযুক্তিনির্ভর হস্তক্ষেপ ঠেকাতে আমরা সতর্ক রয়েছি।”

তিনি জানান, নির্বাচনের আগে দেশজুড়ে সন্ত্রাস দমন এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করা হবে।

মতবিনিময় সভায় খুলনা বিভাগের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে সভায় অংশ নেন সিইসি এ এম এম নাসির উদ্দিন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar