1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আওয়ামী লীগ ছদ্মবেশে তৎপর: দেশজুড়ে ১১ দিনের বিশেষ সতর্কতা জারি - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

আওয়ামী লীগ ছদ্মবেশে তৎপর: দেশজুড়ে ১১ দিনের বিশেষ সতর্কতা জারি

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১০৬ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আওয়ামী লীগের নিষিদ্ধ রাজনৈতিক কার্যক্রমের মধ্যেও দলটির নেতাকর্মীদের ‘ছদ্মবেশে’ তৎপরতা ও সম্ভাব্য সহিংসতার আশঙ্কায় দেশজুড়ে ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের বিশেষ শাখা (এসবি) এ সময়কে কেন্দ্র করে সম্ভাব্য নৈরাজ্য ও সহিংসতা রুখতে দেশের সব থানাকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে।

সোমবার (২৮ জুলাই) এসবি থেকে ডিএমপি কমিশনার, বিভাগীয় পুলিশ কর্মকর্তাসহ সব জেলা পুলিশ সুপারের কাছে একটি সতর্কবার্তা পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে সরকারবিরোধী রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো কর্মসূচি পালন করছে। সেই ধারাবাহিকতায় ২৯ জুলাই থেকে ৮ আগস্ট সময়কে ‘উল্লেখযোগ্যভাবে গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এসবির আশঙ্কা, আওয়ামী লীগের কিছু কর্মী সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা বা বিশৃঙ্খলার চেষ্টা করতে পারে। এ সময় সামাজিক মাধ্যমে বা অনলাইন চ্যানেলের মাধ্যমে উসকানিমূলক প্রচারণা চালিয়ে দেশব্যাপী অস্থিরতা সৃষ্টির চেষ্টাও হতে পারে।

সতর্কবার্তায় আইনশৃঙ্খলা বাহিনীকে সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তির ওপর নজরদারি বাড়ানো, মোবাইল পেট্রলিং ও গোয়েন্দা তৎপরতা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সাইবার নজরদারির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। অভিযান চলাকালীন গ্রেফতারি পরোয়ানা তামিল এবং কৌশলগত স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের কিছু যুব ও ছাত্রনেতা অনলাইনে ‘ভার্চুয়াল স্কোয়াড’ গঠন করে টেলিগ্রাম, ইউটিউব ও ফেসবুকে বিভিন্ন ধরনের উসকানিমূলক বার্তা ছড়িয়ে দিচ্ছে। এসব বিষয় মাথায় রেখেই সাইবার গোয়েন্দা নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আওয়ামী লীগের দোসররা দেশে-বিদেশে বসে অস্থিরতা তৈরির ষড়যন্ত্র করছে। এদের কঠোর হাতে দমন করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar