1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
৩৯ আসনের সীমানা পরিবর্তন: গাজীপুরে আসন বাড়ছে, বাগেরহাটে কমছে - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

৩৯ আসনের সীমানা পরিবর্তন: গাজীপুরে আসন বাড়ছে, বাগেরহাটে কমছে

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১১২ জন খবরটি পড়েছেন
নির্বাচন কমিশন
©বিডিটেলিগ্রাফ সম্পাদিত

বিডিটেলিগ্রাফ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দেশের ১৪টি জেলায় ৩০০ সংসদীয় আসনের মধ্যে ৩৯টি আসনের সীমানা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বুধবার (৩০ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

তিনি জানান, ভোটার সংখ্যা, জনসংখ্যা এবং ভৌগোলিক অখণ্ডতা বিবেচনায় সীমানা পুনঃনির্ধারণের কাজ করেছে একটি বিশেষ কারিগরি কমিটি। এ কমিটির সুপারিশ অনুযায়ী এই পরিবর্তন আনা হচ্ছে।

সর্বশেষ হালনাগাদ ভোটার তালিকা অনুসারে, প্রতি আসনে গড় ভোটার সংখ্যা ধরা হয়েছে ৪ লাখ ২০ হাজারের কিছু বেশি। সেই হিসাবে গাজীপুরে সবচেয়ে বেশি ভোটার থাকায় সেখানে একটি আসন বাড়ানোর এবং বাগেরহাটে সবচেয়ে কম ভোটার থাকায় একটি আসন কমানোর প্রস্তাব করেছে কারিগরি কমিটি।

আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “সীমানা পুনর্নির্ধারণ আইন ২০২১”-এর ৬ ধারা অনুযায়ী, প্রশাসনিক কাঠামো, ভৌগোলিক অখণ্ডতা ও আদমশুমারি তথ্যকে গুরুত্ব দিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যেসব আসনের সীমানা পরিবর্তন হচ্ছে সেগুলোর মধ্যে রয়েছে:
পঞ্চগড়-১, ২; রংপুর-৩; সিরাজগঞ্জ-১, ২; সাতক্ষীরা-৩, ৪; শরীয়তপুর-২, ৩; ঢাকা-২, ৩, ৭, ১০, ১৪, ১৯; গাজীপুর-১, ২, ৩, ৫, ৬; নারায়ণগঞ্জ-৩, ৪, ৫; সিলেট-১, ৩; ব্রাহ্মণবাড়িয়া-২, ৩; কুমিল্লা-১, ২, ১০, ১১; নোয়াখালী-১, ২, ৪, ৫; চট্টগ্রাম-৭, ৮ এবং বাগেরহাট-২, ৩।

সীমানা পুনঃনির্ধারণের ফলে এসব এলাকার ভোটারদের জন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসন কাঠামো ও প্রার্থী নির্বাচনে প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar