1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বিএসসি ইঞ্জিনিয়ারদের রিটকে অযৌক্তিক দাবি, সারা দেশে বিক্ষোভ কারিগরি শিক্ষার্থীদের - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মাঝ আকাশে ১৭ হাজার ফুট উচ্চতায় ইন্ডিগোর বিমানে বজ্রপাত, নিরাপদে অবতরণ প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা কাটল, ১৫ অক্টোবর থেকে পরীক্ষা পাঁচশ বছর ধরে বিরতিহীন কুরআন তেলাওয়াত ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদে ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় সপ্তম অবস্থানে ভারতীয় অভিনেতা নানা পাটেকার আর নেই সৌদি আরবের দুই বিমানবন্দরে হুথিদের হামলা: নিহত ৩, আহত ৩৬ শেখ হাসিনাকে ফেরানো আইনি বিষয়, প্রক্রিয়া অনুসরণ করা হবে: ভারত গৌরীপুরে আগুনে পুড়ে ছাই ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ

বিএসসি ইঞ্জিনিয়ারদের রিটকে অযৌক্তিক দাবি, সারা দেশে বিক্ষোভ কারিগরি শিক্ষার্থীদের

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ২৮৯ জন খবরটি পড়েছেন

বিএসসি ইঞ্জিনিয়ারদের ‘অযৌক্তিক’ রিটে ডিএমটিসিএলের সেকশন ইঞ্জিনিয়ার নিয়োগ পরীক্ষা স্থগিতের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ করেছে কারিগরি শিক্ষার্থীরা। এসময় দশম গ্রেডের উপ-সহকারী প্রকৌশলী পদ উন্মুক্তের ষড়যন্ত্রের অভিযোগ তোলেন তারা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এর অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও এ বিক্ষোভ কর্মসূচির পালন করেন। এছাড়াও দেশের বিভিন্ন পলিটেকনিকে এ কর্মসূচির পালন করা হয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি মো. হাবিবুর রহমান বলেন, ১০ম গ্রেড উপ সহকারী প্রকৌশলী পদটি ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য একটি বিশেষায়িত পদ। এটা কোনো কোটা নয়! এটা আমাদের অধিকার! আর এই অধিকারের প্রশ্নে কোনো আপস নয়। ডিগ্রি প্রকৌশলীদের অযৌক্তিক তিন দফা এবং অযৌক্তিক রিটের কারণে গোটা প্রকৌশল সেক্টর আজ হুমকির মুখে।

তিনি আরও বলেন, হয় দেশের ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে সবগুলোকে পলিটেকনিক করা হোক; না হয় সব পলিটেকনিক বন্ধ করে দেয়া হোক। শুধু শুধু বিএসসি পড়িয়ে রাষ্ট্রের অর্থ নষ্ট করার কোনো মানেই হয় না। দেশের টাকা নষ্ট করে তারা এখন দ্বিতীয় শ্রেণি পদমর্যাদার উপসহকারী প্রকৌশলী পদে চাকরি করতে চায়, যা খুবই লজ্জাজনক। সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ করছি, বিষয়টি দ্রুত সমাধান করার জন্যে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar