1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
‘হ্যানি স্যাচেট’ উন্মোচন করল কৃষি ফুড, উদ্যোক্তাদের জন্য লাইসেন্স প্রক্রিয়া সহজ করার আহ্বান উপাচার্যের - bdtelegraph24.com
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার রাঙামাটি সদর জোনের উদ্যোগে যানবাহন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ১৭ যুবক নবীনগরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু অভয়নগরে শারদীয় দুর্গোৎসবে লোকশিল্প ও ঐতিহ্যের থিম ধারাবর্ত বিইউপিতে আন্তর্জাতিক মডেল জাতিসংঘ সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত চুনতি অভয়ারণ্যে রাতের আঁধারে ময়লা, বনকর্মীদের প্রাণনাশের হুমকির অভিযোগ সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশির পরিচয় ও মামলার প্রেক্ষাপট অক্টোবরের শেষ সপ্তাহে এইচএসসির ফল প্রকাশের সম্ভাবনা পদ্মা ও তিস্তায় ব্যারাজ নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর রাজশাহীতে আখ চাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘হ্যানি স্যাচেট’ উন্মোচন করল কৃষি ফুড, উদ্যোক্তাদের জন্য লাইসেন্স প্রক্রিয়া সহজ করার আহ্বান উপাচার্যের

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৫১৪ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলাদেশের নিরাপদ খাদ্য উৎপাদনকারী উদীয়মান প্রতিষ্ঠান ‘কৃষি ফুড’ তাদের নতুন পণ্য ‘হ্যানি স্যাচেট’ উন্মোচন করেছে। এই নতুন ধারণার মধু প্যাকেটের মাধ্যমে তারা মধু খাওয়াকে করছে আরও সহজ, স্বাস্থ্যকর ও বহনযোগ্য।

সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর ধানমন্ডির লিং জিং চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল। অনুষ্ঠানে তিনি বলেন, “তরুণ উদ্যোক্তারা অল্প মূলধন নিয়ে ব্যবসা শুরু করতে চান, কিন্তু লাইসেন্স পেতে ২০–৩০ লাখ টাকা খরচ হলে তারা নিরুৎসাহিত হন। প্রশাসনের উচিত ব্যবসা করার পথ সহজ করা।”

তিনি আরও বলেন, বড় শিল্পগোষ্ঠীগুলোর প্রভাব ক্ষুদ্র উদ্যোক্তাদের বিকাশে বাধা সৃষ্টি করছে। “সরকারের নীতিমালা এমন হওয়া উচিত যাতে বড় কোম্পানিগুলো ছোট ব্যবসাকে সহযোগিতা করে, প্রতিযোগিতায় ধ্বংস না করে,” যোগ করেন তিনি।

খাদ্যপণ্যের ক্ষেত্রে গ্রাহকের বিশ্বাস ধরে রাখার গুরুত্বও তুলে ধরেন উপাচার্য। তার ভাষায়, “বিশ্বাস একবার হারালে তা ফেরানো কঠিন। কৃষির মতো ব্র্যান্ডগুলো যেন সেই আস্থা অটুট রাখে, এটাই কাম্য।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মিহির লাল সাহা, বুয়েটের সহকারী অধ্যাপক এমডি. কাইয়ুম হোসেন, পুষ্টিবিদ সুমাইয়া শিলা, বিএসটিআই পরীক্ষক মো. মেহেদী হাসান এবং বাংলাদেশের মধু বিশেষজ্ঞ সৈয়দ মোহাম্মদ মইনুল আনোয়ার।

সৈয়দ মইনুল আনোয়ার বলেন, “মধুর ভেজাল পরীক্ষায় আগুন, পানি বা পিপড়া পরীক্ষার মতো প্রচলিত পদ্ধতিগুলো বৈজ্ঞানিক নয়; এসব সম্পূর্ণ ভুল ধারণা।”

কৃষি ফুডের উদ্যোক্তারা জানান, ‘হ্যানি স্যাচেট’ শুধু একটি পণ্য নয়, বরং স্বাস্থ্যকর জীবনযাপনের এক নতুন ধারা। এই ছোট প্যাকেট সহজে ব্যাগ বা টিফিনবক্সে রাখা যায়, যা দৈনন্দিন জীবনে নিরাপদ মধু খাওয়ার সুযোগ করে দেবে।

উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি টিমের উদ্যোক্তা বাপ্পি ও সজল-কে শুভকামনা জানিয়ে উপাচার্য ড. ইসমাইল বলেন, “বিশ্বাস, পরিশ্রম ও সহযোগিতা—এই তিনটি গুণ থাকলে বাংলাদেশের তরুণ উদ্যোক্তারা বিশ্ববাজারেও জায়গা করে নিতে পারবে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar