1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ছাতকে দৃষ্টিনন্দন পাঁচটি মৎস্য শেডের উদ্বোধন - bdtelegraph24.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

ছাতকে দৃষ্টিনন্দন পাঁচটি মৎস্য শেডের উদ্বোধন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩১২ জন খবরটি পড়েছেন

মোঃ আল মাহমুদ জীবন তালুকদার, সুনামগঞ্জ ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সুনামগঞ্জের ছাতকে গোবিন্দগঞ্জ নতুনবাজার ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির জন্য নির্মিত দৃষ্টিনন্দন পাঁচটি মৎস্য শেডের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কসংলগ্ন গোবিন্দগঞ্জে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সরকারী বরাদ্দে নির্মিত এ শেডগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম।

শিক্ষাবিদ মাওলানা জালাল উদ্দিনের সভাপতিত্বে ও মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—সাবেক অধ্যক্ষ ও সুনামগঞ্জ-৫ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবদুস সালাম আল মাদানী, ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম খান, গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি অনার্স কলেজের উপাধ্যক্ষ মুহি উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ উদ্দিন, ইসলামপুর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম সুহেল, ছাতক থানার ওসি তদন্ত রঞ্জন কুমার ঘোষ, শিল্পপতি আশরাফুর রহমান চৌধুরী ও সমবায় সমিতির সাধারণ সম্পাদক মাহবুব আলম।

এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, সুনামগঞ্জ জেলা জামায়াতের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুরব্বি আমির আলী, সমিতির সভাপতি নুরুল ইসলাম, মাওলানা এমরান আলী, মাওলানা মেরাজ উদ্দিন, মাওলানা রমিজ উদ্দিন, ব্যবসায়ী আজর আলী, গিয়াস উদ্দিন, আবুল খয়ের, আবদুল হামিদ, ছাদিক মিয়া, কালাশাহ, শাহাব উদ্দিন, জামাল উদ্দিন, বুুরহান উদ্দিনসহ বাজারের কয়েক শত ব্যবসায়ী। শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন হাফেজ মাইদুল হক এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান আহমদ।

বক্তারা বলেন, দীর্ঘ ৫৪ বছর পর অবহেলিত গোবিন্দগঞ্জের মৎস্য ব্যবসায়ীরা আধুনিক ও দৃষ্টিনন্দন শেড পেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. তরিকুল ইসলামের উদ্যোগে। এখন থেকে ব্যবসায়ীরা আরও স্বাচ্ছন্দ্যে মৎস্য বেচাকেনা করতে পারবেন। শেডের সৌন্দর্য রক্ষা এবং শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব ব্যবসায়ীদের ওপরই বর্তাবে বলে বক্তারা উল্লেখ করেন।

এ ছাড়া ড্রেনেজ ব্যবস্থাসহ বাজারের ক্ষুদ্র হকার ব্যবসায়ীদের জন্যও সরকারী বরাদ্দে পুনর্বাসন শেড নির্মাণের জোর দাবি জানান তারা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar