1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
এযেন এক ভুতুড়ে বাড়ি,নবাবেরহাটে পরিত্যক্ত হোলসেল মার্কেট - bdtelegraph24.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

এযেন এক ভুতুড়ে বাড়ি,নবাবেরহাটে পরিত্যক্ত হোলসেল মার্কেট

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৬১ জন খবরটি পড়েছেন


হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জহুরুল হক জনি, লালমনিরহাট জেলা প্রতিনিধি।

লালমনিরহাট সদর উপজেলার ঐতিহ্যবাহী নবাবেরহাট এর প্রাণকেন্দ্রে নির্মিত এনসিডিপি হোলসেল কৃষিপণ্য মার্কেট এখন এক পরিত্যক্ত ভবনে রূপ নিয়েছে।

কৃষি বিপণন অধিদপ্তর এর পরিচালনায় এই হোলসেল মার্কেটটি নির্মাণ করা হলেও দীর্ঘদিন ধরে এখানে কোনো কার্যক্রম নেই।
ভিতরে নেই কোন কৃষিপণ্য, নেই বিক্রেতা কিংবা ক্রেতার পদচারণা সবমিলিয়ে এটি যেন এক ভুতুড়ে বাড়ি।

সরকারি অর্থে নির্মিত এ মার্কেটের উদ্দেশ্য ছিল কৃষকদের উৎপাদিত কাঁচামাল ও কৃষিপণ্য যেন সরাসরি পাইকারি দরে বিক্রি করতে পারেন। কিন্তু, বাস্তবে এর উল্টো চিত্র, শুরু থেকেই এর ব্যবস্থাপনায় পরিকল্পনার অভাব প্রকট।

স্থানীয় ব্যবসায়ী ও হাটে আগত বিক্রেতারা জানান, হাটের মাঝখানে এই মার্কেট অপরিকল্পিতভাবে নির্মাণ করায় হাটের চলাচলের জায়গা সংকুচিত হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়ছেন হাটে আসা ক্রেতা ও বিক্রেতারা।

একজন সিনিয়র ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, এই মার্কেট হাটের উপকারে আসেনি বরং হাটের সৌন্দর্য আর কার্যক্রমে বিঘ্ন ঘটাচ্ছে। এটা সরিয়ে নিলে হাটের স্বাভাবিক পরিবেশ ফিরত।

নবাবেরহাট একসময় ছিল প্রাণবন্ত, ঐতিহ্যবাহী হাট। কিন্তু হোলসেল মার্কেটটির কারণে বর্তমানে হাট তার পুরনো গতি হারাচ্ছে, ধীরে ধীরে কমছে মানুষের উপস্থিতি। অথচ এই মার্কেট ঘিরে কৃষকদের জন্য উপকারের আশ্বাস ছিল।

স্থানীয়দের দাবি, যদি মার্কেটটি বাস্তব পরিকল্পনায় চালু করা সম্ভব হয়, তবে তা কৃষকদের জন্য আশীর্বাদ হতে পারে। অন্যথায় এটি সরিয়ে নেওয়া বা অন্যত্র স্থানান্তর করে হাটের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি জানাচ্ছেন তারা।

প্রশ্ন থেকে যায় সরকারি অর্থ ব্যয়ে গড়ে তোলা এ স্থাপনার দায়ভার কে নেবে, এবং কবে ফিরবে নবাবেরহাটের সেই প্রাণচঞ্চল পরিবেশ।

হাটের ইজারাদার জানান, যথাযথ ব্যবস্হাপনার মাধ্যমে হোলসেল মার্কেটটি চালু করা হোক, নাহলে এটি অপসারণ করে হাটের মূল কার্যক্রম পুনরুদ্ধার করা হোক।

এই বিষয়ে কৃষি বিপণন কর্মকর্তা জানান, চলতি অর্থবছরে নবাবেরহাট হোলসেল মার্কেটটি সংস্কার করে কার্যক্রম পরিচালনা করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar