1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কলাপাড়ায় ছয় ছানাকে রেখে মা কুকুর পিটিয়ে হত্যা - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন: মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন নাসিরনগরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা সৌদি আরবে দুই প্রবাসীর মৃত্যুদণ্ড: রাষ্ট্রদূতকে তলব করল পররাষ্ট্র মন্ত্রণালয় ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ: প্যারিসে ব্যাপক লুটপাট, গ্রেপ্তার ১২০০ সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির পরিকল্পনা ও সদিচ্ছায় পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ লোহাগাড়ায় কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, প্রেমের সম্পর্কের জেরে আত্মহত্যার সন্দেহ কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার

কলাপাড়ায় ছয় ছানাকে রেখে মা কুকুর পিটিয়ে হত্যা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৫ জন খবরটি পড়েছেন

পটুয়াখালীর কলাপাড়ায় একটি কুকুরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে নুরুল হক নামের এক ব্যক্তির বিরুদ্ধে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী বাঁধঘাট গ্রামে এ ঘটনা ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অভিযোগকারী নাসরিন নাহার জানান, তিনি প্রায় ছয় থেকে সাত বছর ধরে কুকুরটিকে লালনপালন করছিলেন। এক মাস আগে কুকুরটি ছয়টি ছানার জন্ম দেয়। তার দাবি, দুটি হাঁসের বাচ্চা কামড়ে মারার অভিযোগ তুলে প্রতিবেশী নুরুল হক কুকুরটিকে পিটিয়ে হত্যা করে মাটিচাপা দেন।

নাসরিন নাহার আরও অভিযোগ করেন, কুকুর হত্যার বিষয়ে জানতে চাইলে তার মেয়ে ইলাকেও মারধর করা হয়। মা কুকুরটিকে হারিয়ে ছানাগুলো ছোটাছুটি করছে বলেও তিনি জানান।

অভিযোগের বিষয়ে জানতে নুরুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কথা বলতে রাজি হননি। তবে তার বড় ভাই নান্টু মিয়া বলেন, কুকুরটি ক্ষতি করেছিল। তবে হত্যা করা ভুল হয়েছে, প্রয়োজনে ক্ষতিপূরণ চাওয়া যেত।

কলাপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মারুফ বিল্লাহ বলেন, একটি প্রাণীকে পিটিয়ে মারা আইনত দণ্ডনীয় অপরাধ। ভুক্তভোগী তাদের কাছে এলে আইনি সহায়তা দেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar