1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সমাজ থেকে দুর্নীতি ও স্বজনপ্রীতি জিরো পর্যায়ে পৌঁছাতে হবে : ডেপুটি স্পিকার - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
শুক্রবারের বিশেষ আমল ভালো কাজ করার বড় ফজিলত কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন অক্টোবরে ৬০ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিচ্ছে সরকার ৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড

সমাজ থেকে দুর্নীতি ও স্বজনপ্রীতি জিরো পর্যায়ে পৌঁছাতে হবে : ডেপুটি স্পিকার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১০০ জন খবরটি পড়েছেন

মামুন রণবীর, বিডি টেলিগ্রাফ ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি’র সঙ্গে তাঁর নির্বাচনী এলাকা নেত্রকোণা ১ আসনের ১৫ সদস‌্য বিশিষ্ট ইমাম প্রতিনিধিদল সংসদ ভবনস্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় ডেপুটি স্পিকার সবার খোঁজখবর নেন এবং স্বীয় দায়িত্ব পালনের জন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।রবিবার (১৯ এপ্রিল) এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আপনারা অবগত আছেন যে, আমার এলাকায় বিভিন্ন ধর্মের মানুষের বসবাস। পর্যায়ক্রমে সবাইকে সংসদ ভবন এবং সংসদ অধিবেশন অবলোকনের আমন্ত্রণ জানানো হবে। আজ আপনারা এসেছেন, ইতোপূর্বে খ্রিষ্টান প্রতিনিধিদল এসেছিল। এভাবে আমার এলাকার সকল শ্রেণি ও পেশার মানুষ যেন সংসদ সম্পর্কে তাঁদের ধারণা অর্জন করতে পারে সে লক্ষ্যে সবাইকে আমন্ত্রণ জানানো হবে।

ডেপুটি স্পিকার বলেন, আমি আপনাদের ভোটের দ্বারা সংসদ-সদস‌্য নির্বাচিত হয়েছি এবং আপনাদের কারণেই আজ আমি মহান সংসদে ডেপুটি স্পিকার হিসেবে মনোনীত হয়েছি। আপনাদের প্রতি আমার অনেক দায়বদ্ধতা এবং জবাবদিহিতা রয়েছে। উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে।

ডেপুটি স্পিকার আরো বলেন, সমাজ থেকে দুর্নীতি ও স্বজনপ্রীতি জিরো পর্যায়ে পৌঁছাতে হবে এবং আপনাদের মাধ‌্যমে সমাজে দরবার মিমাংসা করতে হবে। আমি শতভাগ সততার সাথে চলেছি এবং সততার সাথেই কাজ করতে চাই। দোয়া করবেন, আল্লাহ যেন আমার সব কাজে সহযোগিতা করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar