1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বগুড়া সফরে যাচ্ছেন তারেক রহমান - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
শুক্রবারের বিশেষ আমল ভালো কাজ করার বড় ফজিলত কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন অক্টোবরে ৬০ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিচ্ছে সরকার ৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বগুড়া সফরে যাচ্ছেন তারেক রহমান

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৯৪ জন খবরটি পড়েছেন

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো নিজ জেলা বগুড়ার সফরে সড়কপথে রওনা হয়েছেন। আজ ভোর ৬টা ১০ মিনিটে রাজধানীর গুলশানের বাসভবন থেকে তিনি যাত্রা শুরু করেন। তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, প্রধানমন্ত্রী বর্তমানে বগুড়ার পথে রয়েছেন এবং দিনব্যাপী সেখানে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। এর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড বিতরণ, হামের টিকাদান ক্যাম্পেইন এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম।

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর প্রথম বগুড়া সফর। সফরের অংশ হিসেবে তিনি দীর্ঘ ১৯ বছর পর গাবতলীর বাগবাড়ীতে নিজ পৈতৃক বাড়ি পরিদর্শন করবেন, যা সফরটিকে আবেগঘন মাত্রাও দিয়েছে।

সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় বগুড়া সার্কিট হাউসে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরে তিনি জেলা জজকোর্টে অনলাইনে বেইলবন্ড কার্যক্রম এবং বার সমিতির নবনির্বাচিত ভবনের উদ্বোধন করবেন। একই সঙ্গে বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা দেওয়ার কথাও রয়েছে।

এরপর তিনি গাবতলীর বাগবাড়ীতে গিয়ে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন, শহীদ জিয়া গ্রাম হাসপাতাল পরিদর্শন করবেন এবং খালকাটা কর্মসূচির উদ্বোধন করবেন।

দিনের শেষভাগে বিকেল ৪টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। পরে তিনি বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন এবং বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন।

সন্ধ্যা ৬টায় তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। ফেরার পথে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) স্বল্প সময়ের জন্য যাত্রাবিরতি করবেন। রাত ১১টার মধ্যে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar