1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
প্রতিটি উপজেলায় এমপিদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ হচ্ছে - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
শুক্রবারের বিশেষ আমল ভালো কাজ করার বড় ফজিলত কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন অক্টোবরে ৬০ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিচ্ছে সরকার ৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড

প্রতিটি উপজেলায় এমপিদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ হচ্ছে

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৯০ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

উপজেলা পরিষদগুলোতে এখন থেকে জাতীয় সংসদ সদস্যদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বিশেষ ‘পরিদর্শন কক্ষ’ প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম মঙ্গলবার সংসদে এ তথ্য জানান।

সংসদ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রীর পরামর্শে এ সংক্রান্ত সরকারি আদেশ ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

তার ভাষ্য অনুযায়ী, উপজেলা পরিষদের নতুন বা পুরোনো কমপ্লেক্স ভবনের দ্বিতীয় তলায়, বিদ্যমান অবস্থা অনুযায়ী, সংসদ সদস্যদের জন্য একটি করে কক্ষ প্রস্তুত করা হবে। এসব কক্ষে এটাচ বাথরুম ও উন্নতমানের আসবাবপত্র থাকবে, যাতে এমপিরা সেখানে বসে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে পারেন।

প্রতিমন্ত্রী আরও জানান, বিদ্যমান বিধিমালা অনুযায়ী সংসদ সদস্যদের নামে সরাসরি কক্ষ বরাদ্দের সুযোগ না থাকায় এগুলোকে ‘পরিদর্শন কক্ষ’ হিসেবে নামকরণ করা হবে। এই কক্ষে বসে এমপিরা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি দেখা-সাক্ষাৎ ও সময় কাটাতে পারবেন।

তিনি বলেন, কোনো সংসদ সদস্যের নির্বাচনী এলাকায় একাধিক উপজেলা থাকলে প্রতিটি উপজেলাতেই এমন কক্ষের ব্যবস্থা থাকবে।

এই উদ্যোগ বাস্তবায়নে নির্দেশনা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

সংসদে এ ঘোষণা দেওয়া হলে সরকারি দল ও বিরোধী দলের সদস্যরা টেবিল চাপড়িয়ে বিষয়টিকে স্বাগত জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar