1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গণতন্ত্র ধরে রাখতে হলে রাজনৈতিক সংস্কৃতির উন্নয়ন ঘটাতে হবে : ডেপুটি স্পিকার - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
শুক্রবারের বিশেষ আমল ভালো কাজ করার বড় ফজিলত কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন অক্টোবরে ৬০ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিচ্ছে সরকার ৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড

গণতন্ত্র ধরে রাখতে হলে রাজনৈতিক সংস্কৃতির উন্নয়ন ঘটাতে হবে : ডেপুটি স্পিকার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৯১ জন খবরটি পড়েছেন

মামুন রণবীর, নেত্রকোণা জেলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এবং নেত্রকোণা ১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ তার হারানো গণতন্ত্র ফিরে পেয়েছে। এখন সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।

শনিবার (২৫ এপ্রিল) নেত্রকোণা সদর উপজেলার আমতলা ইউনিয়নে সাত কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করে আলোচনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, হারানো গণতন্ত্রকে ধরে রাখতে হলে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা এবং রাজনৈতিক সংস্কৃতির উন্নয়ন ঘটাতে হবে। প্রতিটি রাজনৈতিক দলের মাঝে সমন্বয় এবং ভ্রাতৃত্ববোধ থাকতে হবে।

জাতীয় সংসদে বর্তমান সরকারের গণতান্ত্রিক চর্চার উদাহরণ টেনে তিনি বলেন, কয়েকদিন আগে জাতীয় সংসদে দেশের জ্বালানি খাত নিয়ে কথা ওঠে। তখন মাননীয় প্রধানমন্ত্রীর প্রস্তাবনায় সরকার ও বিরোধী দলের সমন্বয়ে কমিটি গঠন করা হয়। এটিই হলো গণতন্ত্রের সৌন্দর্য। আমরা ঠিক এভাবেই বাংলাদেশকে এগিয়ে নিতে চাই, যেখানে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

নেত্রকোণার রাজনৈতিক পরিবেশ নিয়ে তিনি বলেন,আমি নেত্রকোনাতেও আশা করব, আপনারা রাজনৈতিক সম্প্রীতি বজায় রেখে যার যার রাজনীতি করবেন।

জেলার পূর্বধলায় শুক্রবার ঘটে যাওয়া ঘটনার কথা উল্লেখ করে তিনি দুঃখ প্রকাশ করেন। একইসঙ্গে তিনি পুলিশ প্রশাসনকে কঠোর নির্দেশ দিয়ে বলেন,যথাযথ আইন প্রয়োগ করে আইনি কাঠামোর মাধ্যমে দোষীদের শাস্তির বিধান করতে হবে।

অনুষ্ঠানে নেত্রকোণা ২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ডা. আনোয়ারুল হক, জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar