1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আজ যশোর সফরে উন্নয়নের বার্তা নিয়ে আসছেন প্রধানমন্ত্রী - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
শুক্রবারের বিশেষ আমল ভালো কাজ করার বড় ফজিলত কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন অক্টোবরে ৬০ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিচ্ছে সরকার ৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড

আজ যশোর সফরে উন্নয়নের বার্তা নিয়ে আসছেন প্রধানমন্ত্রী

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৮৫ জন খবরটি পড়েছেন
ছবি-তারেক রহমান

যশোর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার (২৭ এপ্রিল) যশোর জেলা সফর করছেন। সফরসূচিতে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জনসভায় অংশগ্রহণের কর্মসূচি রয়েছে বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে।

সফরসূচি অনুযায়ী, সকালে তিনি ঢাকার গুলশানের বাসভবন থেকে রওনা হয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে আকাশপথে যশোরে পৌঁছাবেন। সেখানে প্রথমে শার্শা উপজেলার উলশী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন এবং একই স্থানে আয়োজিত সমাবেশে বক্তব্য দেবেন।

এরপর যশোর সার্কিট হাউসে স্বল্প বিরতির পর বিকেলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। পরে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এক জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে। দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় তিনি যশোর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

উলশী খাল পুনঃখনন প্রকল্পকে স্থানীয়ভাবে গুরুত্বপূর্ণ উন্নয়ন উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অতীতে এই খাল দিয়ে পানি নিষ্কাশন স্বাভাবিক হওয়ায় কৃষি উৎপাদন বৃদ্ধি পেয়েছিল। তবে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খালটি ভরাট হয়ে পড়ে। নতুন করে খনন কার্যক্রম শুরু হলে কৃষি ও সেচ ব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

এদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে যশোরে স্থানীয় মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। রাজনৈতিক নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও উচ্চ প্রত্যাশা তৈরি হয়েছে।

স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাত নিয়েও বিভিন্ন দাবি উঠে এসেছে। সংশ্লিষ্টরা বলছেন, যশোরে আধুনিক চিকিৎসা সুবিধা সম্প্রসারণ এবং কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সময়ের দাবি হিসেবে বিবেচিত হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar