1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
৫০ বছর পর যশোরে ঐতিহাসিক খাল পুনঃখননের উদ্বোধন আজ - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শুক্রবারের বিশেষ আমল ভালো কাজ করার বড় ফজিলত কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন অক্টোবরে ৬০ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিচ্ছে সরকার ৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড

৫০ বছর পর যশোরে ঐতিহাসিক খাল পুনঃখননের উদ্বোধন আজ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৯৮ জন খবরটি পড়েছেন

যশোর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

প্রায় অর্ধশতাব্দী আগে শুরু হওয়া একটি খাল খনন কর্মসূচির ধারাবাহিকতায় যশোরে উলাসী-যদুনাথপুর খালের পুনঃখনন উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান । সোমবার (২৭ এপ্রিল) যশোর সফরের অংশ হিসেবে তিনি এই কর্মসূচির উদ্বোধন করবেন।

এই খালটির সূচনা হয়েছিল ১৯৭৬ সালের ১ নভেম্বর, যখন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজ হাতে খনন কাজ শুরু করেন। প্রায় ৫০ বছর পর একই স্থানে দাঁড়িয়ে খালটির পুনঃখননের উদ্যোগ নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শার্শা এলাকার উলাসী থেকে যদুনাথপুর পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার দীর্ঘ এই খালটি বেতনা নদীর সঙ্গে সংযুক্ত। অতীতে এটি পাঁচটি বড় বিলের পানি নিষ্কাশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত, ফলে হাজার হাজার বিঘা জমিতে চাষাবাদ সম্ভব হয় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়। তবে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খালের অনেক অংশ ভরাট হয়ে যায়।

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা আশা করছেন, পুনঃখনন কার্যক্রম সম্পন্ন হলে খালটি আবারও কার্যকর হবে এবং স্থানীয় কৃষি ও সেচ ব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলবে।

প্রধানমন্ত্রীর এই সফরে আরও কয়েকটি কর্মসূচি রয়েছে। তিনি যশোর মেডিকেল কলেজের ৫০০ শয্যার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন এবং যশোর কেন্দ্রীয় ঈদগাহে এক জনসভায় বক্তব্য রাখবেন।

সফরকে কেন্দ্র করে যশোরে স্থানীয় মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। রাজনৈতিক নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও উন্নয়ন প্রত্যাশা বাড়ছে।

এদিকে স্বাস্থ্যখাতের উন্নয়ন নিয়েও স্থানীয়ভাবে বিভিন্ন দাবি উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, যশোরে আধুনিক চিকিৎসা সুবিধার ঘাটতি রয়েছে, বিশেষ করে আইসিইউ ও ডায়ালাইসিস সেবা চালুর প্রয়োজনীয়তা রয়েছে।

অন্যদিকে, কৃষি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই অঞ্চলে একটি পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিও জোরালোভাবে উঠেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar