1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে উলাশীর জিয়া খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান  - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
শুক্রবারের বিশেষ আমল ভালো কাজ করার বড় ফজিলত কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন অক্টোবরে ৬০ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিচ্ছে সরকার ৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড

যশোরে উলাশীর জিয়া খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১১২ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের শার্শা উপজেলার উলশী এলাকায় দীর্ঘ পাঁচ দশকের জলাবদ্ধতা নিরসন ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার ২৭ এপ্রিল দুপুর ১২ টার দিকে কোদাল দিয়ে মাটি কেটে তিনি এ কর্মসূচির সূচনা করেন।

জানা যায়, ১৯৭৬ সালের ১ নভেম্বর জিয়াউর রহমান স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে উলশী-যদুনাথপুর সংযোগ খাল খনন কর্মসূচির সূচনা করেছিলেন। ঠিক পাঁচ দশক পর সেই একই স্থানে দাঁড়িয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান পুনঃখনন কাজের উদ্বোধন করলেন।

উদ্বোধন শেষে আয়োজিত সুধী সমাবেশে প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও পরিবেশ রক্ষায় বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার পুনঃখনন কার্যক্রমের অংশ হিসেবে উলাশী খালকে নতুন রূপ দেওয়া হচ্ছে। উল্লেখ্য: উলশী থেকে যদুনাথপুর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ এই জিয়া খাল এখন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে খনন করা হবে।

এর আগে সকালে প্রধানমন্ত্রী যশোর বিমানবন্দরে পৌঁছালে স্থানীয় নেতাকর্মী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এছাড়া বিমানবন্দর থেকে শার্শা যাওয়ার দীর্ঘ ৩০ কিলোমিটার সড়কের দুই পাশে হাজার হাজার মানুষ ফুল ছিটিয়ে ও স্লোগান দিয়ে তাকে অভিবাদন জানান। 

প্রধানমন্ত্রীর এই সফরে তার সঙ্গে ছিলেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।

যশোর জেলা বিএনপির অফিস সূত্রে জানা গেছে, দিনের পরবর্তী কর্মসূচিতে প্রধানমন্ত্রী যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ৫০০ শয্যার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বিকেলে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলা আয়োজিত এক বিশাল জনসভায় তার ভাষণ দেওয়ার কথা দিয়েছেন। সরকার গঠনের পর এটি যশোরে তার প্রথম সফর, যা কেন্দ্র করে পুরো জেলায় উৎসবের আমেজ বিরাজ করছে। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় আকাশ পথে প্রধানমন্ত্রীর ঢাকায় ফিরেছেন। 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar