1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
প্রধানমন্ত্রীর স্নেহমাখা উপহার পেল যশোরের সেই ছোট্ট শিশু আন নাসর - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শুক্রবারের বিশেষ আমল ভালো কাজ করার বড় ফজিলত কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন অক্টোবরে ৬০ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিচ্ছে সরকার ৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড

প্রধানমন্ত্রীর স্নেহমাখা উপহার পেল যশোরের সেই ছোট্ট শিশু আন নাসর

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৯৬ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের ছোট্ট শিশু আন নাসর—মাত্র সাত মাস বয়স। অথচ এই কোমল বয়সেই সে স্পর্শ করেছে এক অনন্য মুহূর্ত, পেয়েছে দেশের প্রধানমন্ত্রীর স্নেহমাখা ভালোবাসা। সেই ভালোবাসার ধারাবাহিকতায় এবার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার ও শুভেচ্ছা পৌঁছে গেল তার পরিবারে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে যশোর শহরের তসবির হলের সামনে নিজ বাড়িতে আন নাসর ও তার বাবা-মায়ের হাতে উপহার সামগ্রী তুলে দেন বিএনপি পরিবারের সদস্যরা। উপহার গ্রহণের সময় আবেগে আপ্লুত হয়ে পড়েন শিশুটির বাবা-মা। তাদের চোখেমুখে ছিল বিস্ময়, আনন্দ আর কৃতজ্ঞতার মিশ্র অনুভূতি।

ঘটনার শুরু গত ২৭ এপ্রিল। সেদিন প্রধানমন্ত্রীর দিনব্যাপী যশোর সফর ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ। দুপুরে তিনি যশোর ইন্সটিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শনে গেলে সেখানে উপস্থিত ছিলেন অসংখ্য মানুষ। সেই ভিড়ের মধ্যেই কোলে শিশু আন নাসরকে নিয়ে দাঁড়িয়ে ছিলেন তার মা—শুধু এক ঝলক দেখবেন প্রিয় নেতাকে, এই আশায়।কিন্তু সেই অপেক্ষা যেন রূপ নেয় এক স্মরণীয় ঘটনায়। ফুল হাতে ছোট্ট আন নাসরকে দেখে প্রধানমন্ত্রীর দৃষ্টি আটকে যায়। মুহূর্তেই তিনি গাড়ি থেকে নেমে আসেন, এগিয়ে যান শিশুটির কাছে। আদর করে তাকে দেখেন, পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটান, এমনকি তোলেন স্মৃতিময় কিছু ছবি।সেই ভালোবাসারই প্রতিফলন হিসেবে আজ পৌঁছে যায় উপহার।

‘আমরা বিএনপি পরিবার’ এর সদস্য সচিব মোকসেদুল মোমিন মিথুন নিজ হাতে আন নাসর ও তার বাবা-মায়ের কাছে তুলে দেন প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও উপহার। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মাসুদ রানা লিটন, লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর প্রমুখ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar