1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
প্রথম সিলেট সফরে প্রধানমন্ত্রী: মাজার জিয়ারত ও ‘নতুন কুঁড়ি’র যাত্রা শুরু - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শুক্রবারের বিশেষ আমল ভালো কাজ করার বড় ফজিলত কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন অক্টোবরে ৬০ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিচ্ছে সরকার ৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড

প্রথম সিলেট সফরে প্রধানমন্ত্রী: মাজার জিয়ারত ও ‘নতুন কুঁড়ি’র যাত্রা শুরু

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২ মে, ২০২৬
  • ৭৯ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আজ শনিবার সিলেট সফরে যাচ্ছেন তারেক রহমান। এই সফরকে কেন্দ্র করে আধ্যাত্মিক নগরী সিলেটে বইছে উৎসবের আমেজ। সফরে তিনি তরুণ প্রজন্মের জন্য একটি বড় মাপের ক্রীড়া উদ্যোগের উদ্বোধনসহ একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

শনিবার সকালে সিলেটে পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমেই হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত ও মোনাজাতে অংশ নেবেন। এরপর সিলেট জেলা স্টেডিয়ামে তার নির্বাচনি ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে। এই কর্মসূচির আওতায় দেশের তরুণ সমাজ ফুটবল, ক্রিকেট ও কাবাডিসহ আটটি ভিন্ন ভিন্ন খেলায় অংশ নেওয়ার সুযোগ পাবে।

সিলেটের জেলা ক্রীড়া কর্মকর্তা মো. নূর হোসেন জানিয়েছেন, প্রধানমন্ত্রী নিজে মাঠের খেলোয়াড় ও কোচদের সঙ্গে মতবিনিময় করবেন। এ উপলক্ষে স্থানীয় ক্রীড়াঙ্গনে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে।

ক্রীড়া কর্মসূচির পাশাপাশি প্রধানমন্ত্রীর এই সফরে সিলেটের নাগরিক সমস্যা সমাধানে গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি সিলেট সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্প এবং কান্দিগাঁও এলাকায় বাসিয়া খাল খনন কাজের উদ্বোধন করবেন।

নিরাপত্তার বিষয়ে সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফর ঘিরে কড়া নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। তবে সাধারণ মানুষের যাতায়াতে যাতে কোনো ভোগান্তি না হয়, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে।

প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্য দেখা গেছে। উল্লেখ্য, এর আগে তার বাবা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও বিভিন্ন সময়ে সিলেটে সফর করেছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar