1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সিলেটে পৌছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শুক্রবারের বিশেষ আমল ভালো কাজ করার বড় ফজিলত কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন অক্টোবরে ৬০ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিচ্ছে সরকার ৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড

সিলেটে পৌছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২ মে, ২০২৬
  • ৭৭ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

প্রধানমন্ত্রী তারেক রহমান এক দিনের সরকারি সফরে আজ শনিবার সকালে সিলেট পৌঁছেছেন। দায়িত্ব গ্রহণের পর এই প্রথম আধ্যাত্মিক নগরী সিলেটে তাঁর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।

শনিবার সকাল ৯টা ২০ মিনিটে ঢাকা থেকে রওনা হয়ে ৯টা ৫৮ মিনিটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে বিমানবন্দরসহ পুরো নগর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সফরের শুরুতেই প্রধানমন্ত্রী হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর তাঁর একাধিক উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। বিশেষ করে সিলেট নগরীর দীর্ঘদিনের সমস্যা জলাবদ্ধতা নিরসনে একটি বিশেষ প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। পাশাপাশি বাসিয়া খাল খনন কর্মসূচি এবং তরুণ প্রজন্মের জন্য আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ অনুষ্ঠানেরও আনুষ্ঠানিক সূচনা করবেন সরকারপ্রধান।

বিকেলে নগরীতে আয়োজিত একটি নাগরিক সমাবেশে তাঁর প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। সফর শেষে আজই তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর চলাচল নির্বিঘ্ন করতে সব ধরনের সতর্কতা অবলম্বন করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar