1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা সরকারের - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শুক্রবারের বিশেষ আমল ভালো কাজ করার বড় ফজিলত কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন অক্টোবরে ৬০ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিচ্ছে সরকার ৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড

ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা সরকারের

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৯৪ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। আগামী ২৫ মে থেকে শুরু হয়ে এই ছুটি চলবে ৩১ মে পর্যন্ত। তবে ঈদের ছুটির আগে ২৩ ও ২৪ মে সব সরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদের লম্বা ছুটির কারণে আগামী ২৩ মে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। অর্থাৎ, ২৩ ও ২৪ মে অফিস করার পর ২৫ মে থেকে টানা সাত দিনের ছুটি উপভোগ করবেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা।

এদিকে মন্ত্রিসভার একই বৈঠকে ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। এই নীতিমালার মূল লক্ষ্য হলো সারা দেশে স্বাস্থ্যসম্মত ও মানসম্মত পাবলিক টয়লেট সুবিধা নিশ্চিত করা। বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ব্যবহারবান্ধব এবং পরিচ্ছন্ন শৌচাগার নিশ্চিতের ওপর জোর দেওয়া হয়েছে এই নীতিমালায়।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, জনস্বাস্থ্য ও পরিচ্ছন্নতার মান উন্নত করার পাশাপাশি জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাই হবে এই নতুন নীতিমালার অন্যতম প্রধান উদ্দেশ্য।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar