গোপালগঞ্জ প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের বাসিন্দা সোহাগ (৩৭), তার স্ত্রী খাদিজা খাতুন (৩৪) এবং তাদের ছেলে আরমান (১০)। বাকি দুই নিহত ব্যক্তি বাগেরহাটের চিতলমারী উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়, ঢাকা থেকে পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহীসহ চারজন ঘটনাস্থলেই নিহত হন।
আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকনুজ্জামান জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। মরদেহগুলো গোপালগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
হাসপাতাল সূত্র জানিয়েছে, দুর্ঘটনায় আহতদের মধ্যে ১১ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।