দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
কুষ্টিয়ার দৌলতপুরের খলিসাকুন্ডি এলাকায় আখিঁ খাতুন (২২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ নিহত গৃহবধুর স্বামী ও শ্বাশুড়ীকে আটক করেছে।
গত রোববার (৩১ মে) রাত সাড়ে ১০টায় পার্শ্ববর্তী মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আঁখি খাতুনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গৃহবধূর বাবা ইমান আলী মালিথা বাী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে দৌলতপুর থানায় মামলাায়ের করেছেন। মামলা নং ১ তারিখ ১ জুন ২০২৬। আসামিরা হলেন, গৃহবধূর স্বামী আশিকুর রহমান,শাশুড়ি আছিয়া খাতুন,শ্বশুর পিজার উদ্দিন ও ননমমতাজ খাতুন। পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে স্বামী আশিকুর রহমান ও শাশুড়ি আছিয়াা খাতুনকে আটক করেছে।
দায়েরকৃত এজাহার সুত্রে জানা যায়, গত তিন বছর আগে আশিকুরের সাে কুষ্টিয়ার সর উপজেলার বারখাা এলাকার ইমান আলী মালিথার মেয়ে আঁখি খাতুনের বিয়ে হয়। নানা বিষয় নিয়ে তারে মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো।
আঁখি খাতুনের বাবা ইমান আলী মালিথা বলেন, রোববার রাত ৮টার পর খলিসাকুন্ডি ইউনিয়নের উয়নগর গ্রামে আমার মেয়ের শয়ন কক্ষে জামাই আশিকুরসহ তার পরিবারের অন্যান্য সদস্যরা মারধরের পর তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ করেন। পিপুলবাড়িয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ উপ-পরির্শক মো: ইলিয়াস হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দৌলতপুর থানার ওসি (তন্ত) শেখ মো. আলী মুর্তজা জানান,এ ঘটনায় দুইজন কে আটক করা হয়েছে। লাশ ময়না তন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।