1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কালিয়াকৈরে ৩গরু সহ ৩ চোর আটক - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান ৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ

কালিয়াকৈরে ৩গরু সহ ৩ চোর আটক

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৮০ জন খবরটি পড়েছেন

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় তিনটি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় গরুবাহী পিকআপসহ তিনজনকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের কালিয়াকৈর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সিনাবহ এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃত ব্যক্তিরা হলেন, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড় কাঞ্চনপুর এলাকার আবেদ আলীর ছেলে মুক্তার হোসেন (৪২), টাঙ্গাইল জেলার ভূয়াপুর থানার গাবচারা এলাকার শাহ আলমের ছেলে আলামিন হোসেন (৩৮) এবং পিক-আপের এক হেলপার। তবে হেলপারের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে পিক-আপে করে তিনটি গরু নিয়ে দ্রুতগতিতে বড়ইবাড়ী টু সফিপুর যাওয়ার সময় চালক ও তার সহযোগীদের আচরনে সন্দেহ করে সিনাবহ এলাকার লোকজনের । এ সময় সিনাবহ বাজার এলাকায় স্থানীয় লোকজন ট্রাকটি থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে তাদের কথাবার্তায় অসঙ্গতি দেখা দিলে স্থানীয় জনতা পিকআপসহ তিন জনকে আটক করে এবং বিষয়টি পুলিশকে অবহিত করে।পরে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন জন ব্যক্তিকে হেফাজতে নিয়ে আসেন ও তিনটি গরু পিকআপ আটক করেন ।

স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া তিনটি গরু সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া এলাকা থেকে আনা হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা গরুগুলোর বিষয়ে বিভিন্ন তথ্য দিয়েছেন বলে জানা গেছে। তবে গরুগুলো চুরি করা হয়েছে কি না এবং প্রকৃত মালিক কে—তা যাচাই করছে পুলিশ।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “স্থানীয় জনগণের মাধ্যমে তিনজন ব্যক্তিকে একটি গরুবাহী পিকআপ আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। পিক-আপে থাকা তিনটি গরুর মালিকানা ও সেগুলো চুরির সঙ্গে কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar