আঃজলিল স্টাফ রিপোর্টার।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চোরাচালানি মালামাল আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার পরিচালিত এ অভিযানে শাড়ি, কসমেটিক্স, খাদ্যসামগ্রী ও অন্যান্য পণ্য জব্দ করা হয়।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) জানায়, অভিযানে ২৯টি শাড়ি, ৩ কেজি জিরা, ৫৩ প্যাকেট ফুসকা, ১ দশমিক ৫ কেজি কিসমিস, ৩০টি খাদ্যসামগ্রী, ৪০৪টি চকলেট এবং ৫২২টি কসমেটিক্স সামগ্রী আটক করা হয়েছে। জব্দকৃত মালামালের মূল্য প্রায় ৫ লাখ ৪১ হাজার ৪৪০ টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। নিয়মিত অভিযানের মাধ্যমে বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে বলেও জানান তিনি।