1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ঢাকার ৫৭ ভরি সোনা ডাকাতি মামলায় বাঘারপাড়ার আফজাল গ্রেপ্তার - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান ৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ

ঢাকার ৫৭ ভরি সোনা ডাকাতি মামলায় বাঘারপাড়ার আফজাল গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৮৩ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাজধানীর ওয়ারী থানার আলোচিত ৫৭ ভরি স্বর্ণালংকার ছিনতাই ও ডিবি পুলিশ পরিচয় দিয়ে ডাকাতির মামলায় যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়ন যুবদলের সদস্য আফজাল হোসেনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তিনি বাঘারপাড়ার রায়পুর ইউনিয়নের সাবেক আট নম্বর ওয়ার্ডের মেম্বার ‘ইছা এর ছেলে।

রাজধানীতে সংঘটিত এই চাঞ্চল্যকর অপরাধে গ্রেপ্তার হওয়া আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্যের তালিকায় আফজালের নাম আসায় স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আফজাল শুধু ছিনতাই নয় তার বিরুদ্ধে আওয়ামীলীগ সরকার পতনের পর চাঁদাবাজি, অন্যের গাছ কেটে বিক্রি, দখল বাণিজ্যসহ একাধিক অপরাধের তথ্য রয়েছে। তার পিতা ইছা মেম্বারের বিরুদ্ধে যশোর – বাঘারপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইন, অস্ত্র ও মাদক দ্রব্য আইনে দুই ডজন মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে মাদক,
চাঁদাবাজি দখলদারিত্বসহ বিভিন্ন অপরাধের অভিযোগ।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৭ মে রাতে ওয়ারী থানার নবাবপুর রোড এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ী ও তার ম্যানেজার ব্যবসা শেষে ৫৭ ভরি স্বর্ণালংকার এবং নগদ ১ লাখ ৪৭ হাজার টাকা নিয়ে বাসায় ফিরছিলেন। পথে একদল ডাকাত নিজেদের ডিবি (ডিটেকটিভ ব্রাঞ্চ) পুলিশ পরিচয় দিয়ে তাঁদের গতিরোধ করে।
পরে অস্ত্র ও ভয়ভীতি দেখিয়ে তাদের একটি মাইক্রোবাসে তুলে চোখ-মুখ বেঁধে ফেলে। ডাকাত চক্রটি ব্যবসায়ীর কাছ থেকে সব স্বর্ণালংকার ও নগদ অর্থ ছিনিয়ে নিয়ে ভুক্তভোগীদের ঢাকার কমলাপুর এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়।

নৃশংস ও চাঞ্চল্যকর এই ঘটনার পর ওয়ারী থানায় মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে নেমে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল ও আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, তথ্যপ্রযুক্তি এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান শুরু করে। গত শনিবার (৬ জুন) প্রথমে চক্রের কয়েকজন সদস্যকে আটক করা হয়। পরে তাদের দেওয়া স্বীকারোক্তিমূলক তথ্যের ভিত্তিতে যশোরসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বাঘারপাড়ার রায়পুর বাজার থেকে আফজাল হোসেনসহ আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা একটি সুসংগঠিত আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য। অভিযানকালে গ্রেপ্তারকৃত ডাকাতদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জাম ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করেছে পুলিশ।

জব্দকৃত আলামতের মধ্যে রয়েছে ১৭ ভরি গলানো স্বর্ণ, সোনা বিক্রির নগদ ৬ লাখ ৮০ হাজার টাকা, একটি খেলনা পিস্তল, ‘ডিবি’ লেখা তিনটি কটি (জ্যাকেট), দুটি ওয়াকিটকি সেট, এক জোড়া হ্যান্ডকাফ ও লাঠি এবং ডাকাতির কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও একটি মাইক্রোবাস।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা অব্যাহত আছে বলে জানা গেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar