1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে ভোররাতে প্রবাসীর স্ত্রীর ঘরে ইউপি সদস্য : পুলিশি হস্তক্ষেপে রফাদফা - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান ৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ

যশোরে ভোররাতে প্রবাসীর স্ত্রীর ঘরে ইউপি সদস্য : পুলিশি হস্তক্ষেপে রফাদফা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৫৯ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের চৌগাছা উপজেলায় এক ওমান প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় মো. রাজু আহমেদ (৩৮) নামের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে হাতেনাতে আটক করে রেখেছেন স্থানীয় জনতা। রবিবার ৭ জুন ২০২৬ ভোররাতে উপজেলার ২ নম্বর পাশাপোল ইউনিয়নের বাড়িয়ালী গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনাটি প্রকাশ পাওয়ার পর থেকে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা বিরাজ করছে।

আটক রাজু আহমেদ পাশাপোল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য এবং একই এলাকার জালাল উদ্দিনের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িয়ালী গ্রামের ওমান প্রবাসী তোতা মিয়ার স্ত্রী ফাতেমা বেগমের (২৮) সঙ্গে ইউপি সদস্য রাজু আহমেদের দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক চলছিল। রোববার ভোররাতে রাজু আহমেদ গোপনে ওই প্রবাসীর বাড়িতে প্রবেশ করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় প্রতিবেশীরা ওত পেতে থাকেন এবং পরবর্তীতে দুজনকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে অবরুদ্ধ করে ফেলেন। সকালে এই খবর গ্রামে ছড়িয়ে পড়লে শত শত মানুষ সেখানে ভিড় জমায়।

উত্তেজিত জনতা ইউপি সদস্যকে আটকে রাখলে স্থানীয়রা বিষয়টি তাৎক্ষণিকভাবে দশপাখিয়া পুলিশ ক্যাম্পে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ক্যাম্পের সদস্য এবং চৌগাছা থানার জরুরি ডিউটি অফিসার দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। আইনশৃঙ্খলার অবনতি এড়াতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সেখানে অবস্থান নেয়।

তবে ঘটনার পর আইনি পদক্ষেপের বিষয়ে জানতে চাওয়া হলে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, বিষয়টি নিয়ে গ্রাম্য সালিশের মাধ্যমে উভয়পক্ষ নিজেদের মধ্যে আপস-মীমাংসা করে নিয়েছেন। এটি যেহেতু একটি পারিবারিক ও সামাজিক বিষয় এবং তারা নিজেরা সমাধান করেছেন, তাই এখানে পুলিশের নতুন করে কোনো আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই।

গ্রামবাসীর অভিযোগ, জনপ্রতিনিধির এমন অনৈতিক কর্মকাণ্ড গ্রামীণ সমাজের নৈতিক অবক্ষয়ের চিত্র ফুটিয়ে তুলেছে। মীমাংসা হলেও একজন ইউপি সদস্যের এমন আচরণে স্থানীয়দের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar