1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে মিথ্যা ধর্ষনের চেষ্টা মামলার পায়তারা করার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান ৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ

শ্যামনগরে মিথ্যা ধর্ষনের চেষ্টা মামলার পায়তারা করার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৬৬ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগরে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে আবু ইছা ও শহিদুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা ধর্ষনের চেষ্টা মামলার পায়তারা করার প্রতিবাদে এলাবাসি মানববন্ধন করেছে। বৃহস্পতিবার (১১ জুন) বিকাল ৫টায় ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাধারণ এলাকাবাসী ব্যানারে উপজেলার মুনসুর সরদারের গ্যারেজ বাজার মানববন্ধন অনুষ্ঠিত হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মানববন্ধনে গত ৪ জুন বিকেল ৫টার দিকে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছফিরন নামে এক নারী আবু ইছা ও শহিদুল ইসলামের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে মামলা করার চেষ্টা করছেন বলে দাবি করেন এলাকাবাসী। এর প্রতিবাদে স্থানীয় সাধারণ জনগণ মানববন্ধনের আয়োজন করেন।

বুড়িগোয়ালিনী ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য মাছুরা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য গাজী আজিজুল ইসলাম, আবাদচন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোস্তফা আল মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, ব্যক্তিগত বিরোধ ও প্রতিহিংসার জের ধরে নিরীহ ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়েরের অপচেষ্টা চালানো হচ্ছে। তারা এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।

বক্তারা বলেন, প্রকৃত ঘটনা তদন্ত করে সত্য উদঘাটন করা প্রয়োজন। কোনো নিরপরাধ ব্যক্তি যাতে মিথ্যা মামলার শিকার না হন, সেদিকে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

মাছুরা পারভীন বলেন, কোরবানির মাংস ফ্রিজে রাখা নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। ওই পারিবারিক কলহের জের ধরেই পরবর্তীতে ছফিরন বিবি শ্যামনগর থানায় একটি ধর্ষণের অভিযোগ করেন। তবে ইউপি সদস্য মাছুরা পারভীন অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন।

এঘটনার বিষয়ে আবাদচন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোস্তফা আল মামুন বলেন, ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা। ছফিরন বিবি ও তার স্বামী বিভিন্ন সময়ে এলাকার নিরীহ মানুষদের বিরুদ্ধে নানা ধরনের মামলা দিয়ে হয়রানি করে থাকেন বলে এলাকাবাসীর মধ্যে অভিযোগ রয়েছে।

তবে মানববন্ধনের বিষয়ে অভিযোগকারী ছফিরন বিবির সঙ্গে যোগাযোগ করা না গেলেও তার স্বামী আব্দুল আজিজের সঙ্গে কথা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে পরে কথা বলবেন বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, এ ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় কোন নির্দোষ ব্যক্তি জড়াবে না বলে দাবি করেন তিনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar