1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সুন্দরবনে ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান ৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ

সুন্দরবনে ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১৫৭ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিজস্ব প্রতিনিধি।
সুন্দরবনে প্রবেশ নিষেধাজ্ঞা চলাকালে মধু আহরণ করে ফেরার পথে ১ হাজার কেজি মধুসহ ১১ জন মৌয়ালকে আটক করেছে বনবিভাগ। শুক্রবার (১২ জুন) সকালে সাতক্ষীরা রেঞ্জের টেংরাখালী বন টহল ফাঁড়ির সদস্যরা সুন্দরবনের গহীন এলাকা থেকে দুটি নৌকাসহ তাদের আটক করে বিকালে তাদের আদালতে পাঠানো হয় বলে জানান বনবিভাগ।

বনবিভাগ সূত্রে জানা গেছে, আটককৃত মৌয়ালরা নিষিদ্ধ সময়ে সুন্দরবনে প্রবেশ করে মধু সংগ্রহ করছিলেন। অভিযানের সময় তাদের কাছ থেকে ২৮টি মধুর ড্রাম জব্দ করা হয়। ড্রাম সহ মধুর ওজন ১ হাজার ৩২ কেজি। পরে আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।

আটককৃত মৌয়ালরা হলেন, উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের বানছার উদ্দিন গাজীর ছেলে আমজাদ হোসেন (৬৪), হাকিম শেখের ছেলে কামরুল শেখ (৪৫), মতিয়ার রহমান গাজীর ছেলে আল-আমীন গাজী (৪০), আব্দুল হাকিম শেখের ছেলে আহসান হাবিব (৩৫), হায়াত আলী গাজীর ছেলে রব্বানী গাজী (৩৫), মৃত হাজের গাজীর ছেলে হায়াত আলী গাজী (৫৫), হাকিম শেখের ছেলে মোবারক শেখ (৩২), মতিয়ার রহমানের ছেলে বাবলু রহমান (৩০), মৃত সোহরাফ খাঁ এর ছেলে মনিরুল খাঁ (৩৮), মৃত এশার মালীরা ছেলে আবিয়ার মালী (৪৫), গোলজার গাজীর ছেলে কবিরুল ইসলাম (৪৫)।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. মশিউর রহমান বলেন, পহেলা জুন থেকে ৩ মাসের জন্য সুন্দরবনে জেলে, মৌয়াল, পর্যটক সহ সকল ধরনের প্রবেশ নিষিদ্ধ। নিষিদ্ধ সময়ে সুন্দরবনে প্রবেশ করার কোন সুযোগ নেই। সকল ধরনের পাশ বন্ধ। আটক ১১জন মৌয়ালের পাশের মেয়াদ না থাকায় তাদেরকে বন আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar