1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, আহত শিশু - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান ৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ

আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, আহত শিশু

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৬৯ জন খবরটি পড়েছেন

চট্টগ্রাম সংবাদদাতা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে মা ও মেয়েকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পাঁচ বছর বয়সী এক শিশু গুরুতর আহত হয়েছে।

শনিবার দিবাগত রাতে পরৈকোড়া ইউনিয়নের চেনামতি বড়ুয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন এনি বড়ুয়া (৪০) ও তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)। আহত শিশু পিয়াস বড়ুয়াকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই প্রিয়ন্তী বড়ুয়ার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় এনি বড়ুয়া ঘর থেকে বেরিয়ে এলেও পরে উঠানেই মারা যান।

নিহতের স্বামী সুজন বড়ুয়া দাবি করেছেন, একই বাড়ির চাচাতো ভাই তেজপ্রিয় বড়ুয়ার সঙ্গে দীর্ঘদিনের আর্থিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তিনি আরও বলেন, মৃত্যুর আগে তার স্ত্রী তেজপ্রিয় বড়ুয়ার নাম উল্লেখ করেছিলেন।

আনোয়ারা থানার ওসি জুনায়েত চৌধুরী জানিয়েছেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, ঘটনার বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে এবং দ্রুত জড়িতদের গ্রেপ্তারের আশা করা হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar