শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিবেদক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সাংবাদিকদের উপর হামলা-মামলা-হুমকির প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শ্যামনগর উপজেলা প্রেসক্লাব। মানববন্ধন থেকে সাংবাদিক মিজানুর রহমানকে প্রকাশ্যে জীবনাশের হুমকিদাতার গ্রেফতার এবং সাংবাদিক আজিম হোসেনের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
রবিবার ( ১৪ জুন) বেলা ১১ টায় শ্যামনগর বাসস্ট্যান্ড চত্বরে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শ্যামনগরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত অর্ধশতাধিক সাংবাদিক অংশ নেন।
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ছামিউল ইমাম আযম মনির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জী। এ সময় আরও বক্তব্য রাখেন ডিবিসি’র সাতক্ষীরা জেলা প্রতিনিধি এম, বেলাল হোসাইন, চ্যানেল নাইন জেলা প্রতিনিধি ইঞ্জিনিয়ার মাহমুদ হাসান, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস, এম, মোস্তফা কামাল, রিপোর্টার্স ইউনিটির সভাপতি গাজী আল ইমরান, সুন্দরবন প্রেসক্লাব এর সভাপতি বেলাল হোসেন, উপকূলীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হুদা মালী প্রমূখ। এসময় শ্যামনগর উপজেলা প্রেসক্লাব, সুন্দরবন প্রেসক্লাব, উপকূলীয় প্রেসক্লাব ও উপজেলা রিপোর্টার্স ইউনিটের সাংবাদিক বৃন্দ।
মানববন্ধনে সভাপতির বক্তব্যে ছামিউল আযম মনির বলেন, সাংবাদিক মিজানকে প্রকাশ্যে হুমকি দেওয়া মানে শ্যামনগরের সকল সাংবাদিককে হুমকি দেওয়া। আর আজিমের নামে মিথ্যা মামলা দিয়ে কলমকে থামানো যাবে না। অবিলম্বে মামলা প্রত্যাহার ও হুমকিদাতাদের গ্রেফতার করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি বলেন, সাংবাদিকরা জনগণের কথা বলে। তাদের উপর হামলা-মামলা হলে গণতন্ত্র হুমকির মুখে পড়ে। প্রশাসনের কাছে আমাদের দাবি, নিরপেক্ষ তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনুন। অন্যথায় শ্যামনগরের সকল সাংবাদিক কর্মবিরতি ও বৃহত্তর আন্দোলনে যাবে। কলমের বিরুদ্ধে অস্ত্র ধরলে সাংবাদিক সমাজ সহ শ্যামনগরের মানুষ তা মানবে না।
ছবি। শ্যামনগরে সাংবাদিক মিজানকে হত্যার হুমকি ও আল আজিমের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন।