1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভারতে পাচারের শিকার ৬ বাংলাদেশি নারী বেনাপোল দিয়ে দেশে ফিরলেন - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান ৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ

ভারতে পাচারের শিকার ৬ বাংলাদেশি নারী বেনাপোল দিয়ে দেশে ফিরলেন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৮১ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলাদেশ থেকে ভারতে পাচারের শিকার হয়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন ৬ বাংলাদেশি নারী। বুধবার (১৭ জুন) দুপুর ১২টার দিকে ভারতের হরিদাসপুর ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে।

হস্তান্তর প্রক্রিয়ায় ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বিজিবি, ইমিগ্রেশন পুলিশ এবং বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ভারত সরকারের ব্যুরো অব ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, হায়দ্রাবাদের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) কর্তৃক জারি করা ‘লিভ ইন্ডিয়া নোটিশ’ ও ‘এক্সিট পারমিট’-এর আওতায় তাদের স্বদেশে ফেরত পাঠানো হয়েছে।
ফিরে আসা নারীরা হলেন— চাঁদপুর, যশোর, ঢাকা, শরীয়তপুর, টাঙ্গাইল ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা। তাদের বয়স ১৮ থেকে ২৪ বছরের মধ্যে।

ইমিগ্রেশন পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন সময়ে দালালচক্রের প্রলোভনে পড়ে তারা ভারতে পাচারের শিকার হন। পরে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়ে কারাভোগ করেন। সাজা শেষে বিভিন্ন সেল্টার হোমে রাখা হয়। পরবর্তীতে বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে তাদের প্রত্যাবাসনের প্রক্রিয়া সম্পন্ন হয়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোর্তজা জানান, আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাদের গ্রহণ করা হয়েছে। প্রয়োজনীয় ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করে পরবর্তী আইনি সহায়তার জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন জানান, আইনি কার্যক্রম শেষে ফেরত আসা নারীদের পুনর্বাসনের লক্ষ্যে মানবাধিকার সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’-এর জিম্মায় দেওয়া হয়েছে।

জাস্টিস অ্যান্ড কেয়ার’-এর ভলান্টিয়ার শফিকুল ইসলাম বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের নিজ নিজ পরিবারের কাছে নিরাপদে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এর আগে তাদের যশোর হোমে রাখা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar