1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় মাদক ব্যবসায়ীর হাতে ১১ মাসের শিশু জখম - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান ৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ

বাঘারপাড়ায় মাদক ব্যবসায়ীর হাতে ১১ মাসের শিশু জখম

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৯২ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া ( যশোর)  প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের বাঘারপাড়ায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় ১১ মাস বয়সী এক শিশুকে ধারালো কাঁচি দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিবেশী ‘মাদক ব্যবসায়ীদের’ বিরুদ্ধে।

রবিবার (২১ জুন) সকাল সাড়ে আটটার দিকে বাঘারপাড়া উপজেলার  বন্দবিলা ইউনিয়নের  বড় খুদড়া গ্রামে এই ঘটনা ঘটে। আহত শিশুর নাম সাহাবীর হোসেন। সে এ গ্রামের আসাদুল ইসলামের ছেলে।

 আহত শিশুর বাবা আসাদুল জানান, তার বাড়ির পাশে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন প্রতিবেশী কুবাদ আলির ছেলে ইসমাইল (৪০) ও তার স্ত্রী রেক্সোনা (৩৫)।  রবিবার সকালে আসাদুল ইসলাম প্রতিবেশী ইসমাইলকে মাদক ব্যবসা বন্ধের জন্য জোর দাবি জানান। এতে চরম ক্ষিপ্ত হয়ে ইসমাইল ঘর থেকে ধারালো কাঁচি এনে আসাদুলকে হত্যার উদ্দেশ্যে কোপ মারেন। এ সময় আসাদুল নিজেকে বাঁচাতে দ্রুত সরে গেলে কোপটি তার কোলে থাকা ১১ মাসের শিশু সাহাবীরের ডান পায়ে লাগে। এতে শিশুটির পা কেটে মারাত্মক জখম হয়।

ঘটনার পরপরই পরিবারের লোকজন রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনার পর থেকে অভিযুক্ত মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেছে।

এদিকে এক বছরের অবুজ শিশুকে কুপিয়ে জখম করার ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র উত্তেজনা ও চরম ক্ষোভ বিরাজ করছে।

যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়েত জানান, ১১ মাসের একটি শিশু পায়ে গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে তার ডান পায়ের হাঁটুর নিচের অংশ গভীরভাবে কেটে গেছে। আঘাতটি সরাসরি হাড়ে লেগেছে। শিশুটির পা রক্ষার্থে চিকিৎসকদের টিম সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম সাংবাদিকদের  জানান, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্তসাপেক্ষে অভিযুক্ত আসামিদের দ্রুত গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar