1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নবীনগরে যুবলীগ টাইগার সোহেল আবার ও গ্রেফতার - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান ৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ

নবীনগরে যুবলীগ টাইগার সোহেল আবার ও গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৭৫ জন খবরটি পড়েছেন

ফরিদ আহমেদ,
ব্রাহ্মণবাড়িয়া,প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আলোচিত যুবলীগ নেতা মো. সোহেল মিয়া ওরফে ‘টাইগার সোহেল’কে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার জিনোদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, সোহেলের বিরুদ্ধে মারামারি, চাঁদাবাজি, মাদক ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে আলোচনায় থাকা এই নেতার গ্রেপ্তারের ঘটনায় এলাকায় স্বস্তির পরিবেশ বিরাজ করছে।

স্থানীয়রা জানান, আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক প্রভাবের বলয়ে থেকে দ্রুত উত্থান ঘটে সোহেলের। সাবেক সংসদ সদস্য এবাদুল করিম বুলবুলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিতি লাভের পাশাপাশি তিনি জিনোদপুর বাজার কমিটির সভাপতির দায়িত্বও পালন করেন।

অভিযোগ রয়েছে, রাজনৈতিক পরিচয়কে কাজে লাগিয়ে তিনি এলাকায় প্রভাব বিস্তার করেন এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। মারামারি, চাঁদাবাজি, ডাকাতি, মাদক ব্যবসা ও নারী কেলেঙ্কারির মতো ঘটনায় তার নাম বারবার সামনে আসে। একপর্যায়ে নিজেকে ‘টাইগার সোহেল’ নামে পরিচিত করেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী বলেন, তার কারণে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ ভীত-সন্ত্রস্ত ছিল। গ্রেপ্তারের পর স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নবীনগর থানার ওসি মোরশেদ আলম চৌধুরী বলেন, সোহেল মিয়া ওরফে টাইগার সোহেল একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। তাকে সন্ত্রাসবিরোধী আইনে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর স্থানীয় এক ব্যক্তির বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায়ও এর আগে গ্রেপ্তার হয়েছিলেন সোহেল মিয়া।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar