1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাঙ্গামাটিতে গৃহবধূ হত্যা ও লুটপাট: গ্রেপ্তার ২, উদ্ধার ২ লাখ টাকা - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান ৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ

রাঙ্গামাটিতে গৃহবধূ হত্যা ও লুটপাট: গ্রেপ্তার ২, উদ্ধার ২ লাখ টাকা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৩৯ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

​মোঃ কামরুল ইসলাম , রাঙ্গামাটি জেলা প্রতিনিধি।

রাঙ্গামাটির বরকল উপজেলার শুভলং ইউনিয়নে চাঞ্চল্যকর গৃহবধূ আয়েশা বেগম (৪৯) হত্যা ও দস্যুতার ঘটনার রহস্য উন্মোচন করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই তরুণ ও কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে তাদের হেফাজত থেকে লুণ্ঠিত ১ লাখ ৯৯ হাজার টাকা এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ইট ও হাতুড়ি উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, তথ্যপ্রযুক্তি ও মাঠপর্যায়ের নিখুঁত গোয়েন্দা তদন্তের মাধ্যমে ঘটনার মাত্র ৭২ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয় বরকল থানা পুলিশ।​

যেভাবে ঘটনার সূত্রপাত: পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ জুন রাত আনুমানিক ৮টার দিকে বরকল থানার শুভলং পুলিশ ফাঁড়ি খবর পায়—শুভলং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বরুনাছড়ি (ইসলামপুর) এলাকার বাসিন্দা রফিজুল হকের বসতঘরে তার স্ত্রী আয়েশা বেগমের রক্তাক্ত মরদেহ পড়ে রয়েছে। খবর পেয়ে রাতেই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহ রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। আলামত হিসেবে ঘর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ইট ও একটি হাতুড়ি জব্দ করে পুলিশ।

মামলা দায়ের: এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় গত ২২ জুন নিহতের ছেলে আশরাফ আলী বাদী হয়ে বরকল থানায় একটি মামলা দায়ের করেন। পেনাল কোডের ৪৪৮/৩৯৪/৩০২/৩৪ ধারায় (অনধিকার প্রবেশ, দস্যুতা ও হত্যা) মামলাটি রুজু করা হয়।​পুলিশের ঝটিকা অভিযান ও গ্রেপ্তার, ঘটনার পর রাঙ্গামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব-এর প্রত্যক্ষ নির্দেশনায় বরকল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ টিম মাঠে নামে। গোপন ও প্রযুক্তিগত তথ্যের ভিত্তিতে ২৪ জুন সকালে বরুনাছড়ি এলাকায় অভিযান চালিয়ে মামলার দুই প্রধান সন্দেহভাজনকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ওমর আলী (১৯) এবং আইনের সঙ্গে সংঘাতে জড়িত এক কিশোর সোহাগ (১৭)।​

করলা বাগান ও পাটাতনের নিচ থেকে টাকা উদ্ধার- গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ লুণ্ঠিত টাকা উদ্ধারে চিরুনি অভিযান চালায়। এ সময় আসামি সোহাগের ঘরের পাটাতনের নিচে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ১ লাখ ৬ হাজার টাকা এবং ওমর আলীর বাড়ির দক্ষিণ পাশে করলা বাগানের মাটির নিচে লুকিয়ে রাখা ৯৩ হাজার টাকা উদ্ধার করা হয়। সর্বমোট উদ্ধারকৃত অর্থের পরিমাণ ১ লাখ ৯৯ হাজার টাকা, যা ওই ঘর থেকে আসামিরা লুট করেছিল।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar