1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আমি এই হত্যার সঠিক বিচার চাই-মা ও তিন বোনের জানাজায় শিফাতের আকুল আবেদন - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান ৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ

আমি এই হত্যার সঠিক বিচার চাই-মা ও তিন বোনের জানাজায় শিফাতের আকুল আবেদন

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৮৪ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

রায়পুরা সংবাদদাতা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

লক্ষ্মীপুরের রায়পুরে ভাড়া বাসায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার একই পরিবারের চার সদস্যের জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে পৌরসভার ধানহাটা এলাকায় জানাজা শেষে মরদেহগুলো কুমিল্লার হোমনা উপজেলার গ্রামের বাড়িতে দাফনের জন্য নেওয়া হয়।

জানাজার আগে নিহত শাহিনুর বেগমের একমাত্র জীবিত সন্তান জুনায়েদ ইসলাম শিফাত মায়ের ও তিন বোনের অভিভাবক হিসেবে বক্তব্য দেন। তিনি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করে বলেন, অভিযুক্ত অন্তর মজুমদার ছাড়াও এ ঘটনায় অন্য কেউ জড়িত থাকলে তাদেরও দ্রুত গ্রেপ্তার করতে হবে।

জানাজায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ প্রায় দেড় হাজার মানুষ অংশ নেন। এর আগে শুক্রবার দুপুরে ময়নাতদন্ত শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে আলোচিত এ হত্যাকাণ্ডের তদন্ত করছে পুলিশ, সিআইডি ও র‍্যাব। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম বিভাগের ডিআইজি মো. মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ঘটনায় রায়পুর থানায় দুটি মামলা হয়েছে। নিহত শাহিনুর বেগমের ছেলে শিফাত অন্তর মজুমদারসহ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেছেন। এছাড়া অভিযুক্ত অন্তর মজুমদারকে উদ্ধার করতে গিয়ে সাত পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় পুলিশ পৃথক আরেকটি মামলা করেছে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar