1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছের ঘের দখল ও লুটপাট - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান ৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ

শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছের ঘের দখল ও লুটপাট

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৭০ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাতক্ষীরার শ্যামনগরে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি, একটি মাছের ঘের জবরদখল, নগদ অর্থ ছিনিয়ে নেওয়া, মাছ লুট এবং ঘেরের অবকাঠামো ভাঙচুরের অভিযোগে ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৯-১০ জনের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করা হয়েছে। গত সোমবার (২৯ জুন) রাতে শ্যামনগর থানায় খলিশাবুনিয়া গ্রামের বাসিন্দা মশিউর রহমান এজাহার দায়ের করেন।

এজাহারে উল্লেখিত ব্যক্তিরা হলেন, আব্দুল মতিন সানা, আঃ করিম সানা, আঃ হাই সানা, দিদারুল ইসলাম সরদার, সিদ্দীক মীর, মোঃ মনিরুল সানা, সবুজ সানা, আবু বকর রাজ কুমার, আব্দুল্লাহ, তাসকিন, আবু তাহের, ইরশাদ, জাহাঙ্গীর, ইমরান, খোকন, আসাদুল, ইছা মোড়ল, সোহেল, কালাম ও সালাম। সকলে খলিশাবুনিয়া ও খোলপেটুয়া গ্রামের বাসিন্দা।

এজাহারে বাদী উল্লেখ করেন, তিনি ও তার কয়েকজন অংশীদার খলিশাবুনিয়া এলাকার একটি মাছের ঘের বৈধ লিজ নিয়ে দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছেন। তবে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় ঘের দখল, চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ করা হয়েছে। বাদীর দাবি, ঘটনার প্রায় দুই সপ্তাহ আগে মতিন সানা, করিম সানা, হাই সানা তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে ঘের দখল করে নেওয়ার হুমকিও দেওয়া হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ২৮ জুন সকাল আনুমানিক ১০টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে মাছের ঘেরে প্রবেশ করে। এ সময় তারা পুনরায় পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। বাদী টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে প্রাণনাশের ভয়ভীতি দেখিয়ে তার কাছে থাকা মাছ বিক্রির নগদ ৬৫ হাজার ৫০০ টাকা এবং আরও ২০ হাজার টাকা জোরপূর্বক নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

বাদীর অভিযোগ, এরপর অভিযুক্তরা বাকি চার লাখ ১৫ হাজার টাকা ১৫ দিনের মধ্যে পরিশোধ না করলে ঘের স্থায়ীভাবে দখলে রাখার হুমকি দেয়। একই সঙ্গে তারা ঘের থেকে প্রায় চার লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ ধরে নিয়ে যায় এবং ঘেরের বাঁধ ও অন্যান্য অবকাঠামো ভাঙচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করে। বর্তমানে অভিযুক্তরা ঘেরটি দখলে রেখে প্রতিদিন মাছ আহরণ ও বিক্রি করছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার সাক্ষী হিসেবে কয়েকজন স্থানীয় ব্যক্তির নাম এজাহারে উল্লেখ করা হয়েছে। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানোর পর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে বাদী জানিয়েছেন।

এ বিষয়ে শ্যামনগর থানার ওসি (তদন্ত) পিয়ার উদ্দীন জানায়, এজাহারটি গ্রহণ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar