1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গাজীপুরে ৩৩চোরাই মোটরসাইকেলসহ চক্রের সদস্য গ্রেফতার - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান ৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ

গাজীপুরে ৩৩চোরাই মোটরসাইকেলসহ চক্রের সদস্য গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৪৩ জন খবরটি পড়েছেন

মাহাবুল ইসলাম গাজীপুর।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) গোয়েন্দা (দক্ষিণ) বিভাগ বিশেষ অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেল কেনাবেচা চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে। এ সময় তার হেফাজত থেকে ৩৩টি চোরাই মোটরসাইকেল, জাল কাগজপত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম, ল্যাপটপ, প্রিন্টারসহ বিপুল পরিমাণ আলামত উদ্ধার করা হয়েছে।

জিএমপি সূত্রে জানা যায়, গত ৩০ জুন ২০২৫ তারিখে গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগরের গাছা থানাধীন পেয়ারাবাগান রোড এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ করবেল খাঁ (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করে এবং জাল দলিলপত্র তৈরি করে চোরাই মোটরসাইকেল কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন বলে পুলিশ জানিয়েছে।পুলিশের দাবি, গ্রেফতার ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ৩৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া মোটরসাইকেলের আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লাখ ৯৯ হাজার টাকা।অভিযানে আরও উদ্ধার করা হয়েছে ৫টি ল্যাপটপ, ৩টি প্রিন্টার, ৪টি বিআরটিএ মোটরসাইকেল রেজিস্ট্রেশন বইয়ের কপি, ৬টি রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ১১টি ই-রেজিস্ট্রেশন কার্ড, ১টি ওয়াকিটকি সেট, ৯টি গ্রাম সিম, ২টি মেমোরি কার্ড, পুলিশের ব্যবহৃত বিভিন্ন পোশাক ও সরঞ্জাম, বিশেষ শাখার (এসবি) পরিচয়পত্র সদৃশ কার্ড, ভুয়া ভিজিটিং কার্ড এবং অন্যান্য জাল নথিপত্র।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি সরকারি কর্মচারীর ছদ্মবেশ ধারণ করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করতেন। একই সঙ্গে চোরাই যানবাহনের কাগজপত্র জালিয়াতির মাধ্যমে বিক্রির সঙ্গে জড়িত ছিলেন।

জিএমপি জানিয়েছে, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে গাছা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং চক্রটির সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar