দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
দৌলতপুর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র, গুলি ও ইয়াবা সহ বিজয় আহমেদ (২৪) নামে এক যুবককে আটক করেছে। বিজয় উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদি গ্রামের মধ্যপাড়ার বাসিন্দা বিপ্লব ভূঁইয়ার ছেলে ।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানার ওসি খালেদুর রহমানের নির্দেশনায় পুলিশ অভিযান চালায়। অভিযানে বিজয়ের বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। এরপর বিজয়ের দেয়া তথ্য অনুযায়ী তল্লাশি চালিয়ে গরু রাখার ঘর থেকে ১টি ওয়ান শুটার গান ৫ রাউন্ড তাজা গুলি ও ৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাহিরমাদি গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র, গুলি ও ইয়াবা সহ একজনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির নামে দৌলতপুর থানায় মাদক ও
অস্ত্র আইনে মামলা পৃথক মামলা হয়েছে বলে তিনি জানিয়েছেন।