1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মৎস্য খামার হয়ে উঠলো অশ্লীল ভিডিও তৈরির গোপন আস্তানা, পুলিশের অভিযানে গ্রেফতার ৮ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান ৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ

মৎস্য খামার হয়ে উঠলো অশ্লীল ভিডিও তৈরির গোপন আস্তানা, পুলিশের অভিযানে গ্রেফতার ৮

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৭০ জন খবরটি পড়েছেন

মামুন রণবীর, নেত্রকোণা জেলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মৎস্য খামারে মাছ চাষের আড়ালে নির্জন পরিবেশে দীর্ঘদিন ধরে চলছিলো নানা অপকর্ম। অজ্ঞাতনামা নারীদের সেখানে নিয়ে মোবাইল ফোনের মাধ্যমে অশ্লীল ভিডিও ধারণ করা হতো। পরে তা ছড়িয়ে দেয়া হতো সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই অপকর্ম চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

নেত্রকোণার পূর্বধলায় একটি মৎস্য খামারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় । এসময় আসামিদের কাছ থেকে ১০টি স্মার্টফোন জব্দ করা হয়। এসব ফোনে শতাধিক অশ্লীল ভিডিও সংরক্ষিত ছিল। বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলার ঘাগড়া ইউনিয়নের শিবপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলো- পূর্বধলা থানার শিবপুর গ্রামের সাদির আলীর ছেলে সিরাজুল ইসলাম (৩০), তোতা মিয়ার ছেলে মো. শুভ (২০), দুলু মিয়ার ছেলে সাগর মিয়া (২০) ও জুয়েল মিয়া (৩২), সাদির আলীর ছেলে মজিজুল (২৫) এবং মৃত আব্দুল মতিনের ছেলে কাজল মিয়া (২০)। এছাড়া একই থানার মেঘশিমুল গ্রামের মৃত আমজত আলীর ছেলে হাবিবুর রহমান হাবি (৪০) এবং সালমাকান্দা গ্রামের আব্দুল গফুরের মেয়ে মোছা. মনিরা আক্তার (৩০)।

নেত্রকোণা জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিবপুর এলাকায় টাঙ্গাইল জেলার এলেঙ্গা এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত কর্নেল শাফি খানের মালিকানাধীন ‘টাঙ্গাইল ফিশারী’ নামক মৎস্য খামারে দীর্ঘদিন ধরে এমন অপকর্ম চলছিল। চক্রের সদস্যরা বিভিন্ন অজ্ঞাতনামা নারীদের সেখানে নিয়ে গিয়ে মোবাইল ফোনের মাধ্যমে অশ্লীল ভিডিও ধারণ করত এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিত।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ফিশারিতে চক্রের সদস্যরা কয়েকজন নারীসহ আবারও অশ্লীল ভিডিও ধারণের কাজ করছে। খবর পেয়ে পুলিশ সুপারের নির্দেশনায় পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হাবিবুর রহমান (পিপিএম) এর নেতৃত্বে পুলিশের একটি দল দুপুর ২টা ৩৫ মিনিটে ওই ফিশারিতে আকস্মিক অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে সাত জন পুরুষ এবং একজন নারীকে হাতেনাতে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের অজ্ঞাতনামা আরও দুজন নারী এবং ছয়-সাত জন পুরুষ সহযোগী দৌড়ে পালিয়ে যায়। প্রাথমিক তদন্তে জব্দকৃত ১০টি মোবাইল ফোন পর্যালোচনা করে পুলিশ দেখতে পায়, ২০২৫ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত চক্রটি শতাধিক অশ্লীল ভিডিও তৈরি করে তাদের ফোনে সংরক্ষণ করে রেখেছে।

নেত্রকোণা জেলা পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিসহ পালিয়ে যাওয়া অন্যান্য অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে পূর্বধলা থানায় প্রচলিত আইনে মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar