মির্জাগঞ্জ প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় ঘুমন্ত বাবাকে শিল-পাটা দিয়ে আঘাত করে হত্যার অভিযোগে ছেলেকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৪টার দিকে উপজেলার দেউলি সুবিদখালী ইউনিয়নের পূর্ব সুবিদখালী (লঞ্চঘাট এলাকা) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত উত্তম দেবনাথ (৬০) রাতে খাবার শেষে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। অভিযোগ অনুযায়ী, তার ছেলে তাপস দেবনাথ (৩৫) শিল-পাটা দিয়ে কপালের ডান পাশে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। তার চিৎকার শুনে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় মৃত দেখতে পান।
খবর পেয়ে সকাল ৬টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠায়। একই সময় অভিযুক্ত তাপস দেবনাথকে আটক করা হয়।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে নিহতের ছেলে তাপস দেবনাথকে আটক করা হয়েছে।