1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে ভাড়া বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান ৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ

যশোরে ভাড়া বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৪৪ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোর মোবারককাঠি(নওদাপাড়া) এলাকায় একটি ভাড়া বাসা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মৃত যুবকের নাম মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ (২৬)। তিনি কেশবপুর উপজেলার ভালুকঘর গ্রামের হাফিজুর রহমানের ছেলে। বর্তমানে তিনি যশোর শহরের মোবারককাঠি এলাকায় ডা. আ. আলীমের বাসার দ্বিতীয় তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (২ জুলাই) রাতে বাবার শংকরপুর মেডিকেল রোডের বাসা থেকে খাবার খেয়ে তিনি নিজের ভাড়া বাসায় ফিরে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। এরপর শুক্রবার ও শনিবার পরিবারের সদস্যরা মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

রোববার সকাল সাড়ে ১১টার দিকে বাড়ির লোকজন অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে জানালা দিয়ে দেখতে পান, তিনি বিছানায় নিস্তেজ অবস্থায় পড়ে আছেন। পরে ৯৯৯-এ ফোন করা হলে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করে।পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণে মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন কিংবা আত্মহত্যার সুস্পষ্ট কোনো আলামত পাওয়া যায়নি।

কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar