1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পরিবারের বাধায় কবর থেকে তোলা হলোনা জুলাই শহীদের মরদেহ! - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান ৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ

পরিবারের বাধায় কবর থেকে তোলা হলোনা জুলাই শহীদের মরদেহ!

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৭১ জন খবরটি পড়েছেন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুষ্টিয়ার দৌলতপুরে আদালতের নির্দেশে জুলাই শহীদ কথিত কবির হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলনের উদ্যোগ নেওয়া হলেও পরিবারের সদস্য ও স্থানীয়দের বাধার মুখে তা উত্তোলন করা সম্ভব হয়নি।

মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের উত্তরা পশ্চিম থানার একটি দল আদালতের নির্দেশ বাস্তবায়নের লক্ষ্যে দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কিশোরীনগর কবরস্থানে যায়। এ সময় কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের জুডিশিয়াল মুন্সিখানা ও গোপনীয় শাখার সহকারী কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিউল আলম উপস্থিত ছিলেন। এছাড়া দৌলতপুর থানা পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. এমদাদুল হক টোটন উপস্থিত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় গত ৫ আগস্ট ঢাকার উত্তরা এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন দৌলতপুর উপজেলার কিশোরীনগর গ্রামের বাসিন্দা ও ব্যবসায়ী কথিত কবির হোসেন (৫০)। তিনি পরিবার নিয়ে রাজধানীর উত্তরায় বসবাস করতেন। নিহত হওয়ার পর ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ গ্রামের বাড়ি কিশোরীনগর কবরস্থানে দাফন করা হয়। পরিবারের দাবি, কবির হোসেন বাংলাদেশ সরকারের গেজেটভুক্ত জুলাই শহীদ।

আদালতের নির্দেশ অনুযায়ী মরদেহ উত্তোলনের জন্য প্রশাসনের কর্মকর্তারা কবরস্থানে পৌঁছালে নিহতের স্ত্রী সালমা খাতুন ও পরিবারের সদস্যরা মরদেহ উত্তোলনে আপত্তি জানান। এ সময় তারা কুষ্টিয়ার জেলা প্রশাসকের কাছে মরদেহ উত্তোলন স্থগিতের আবেদনও জমা দেন। পরে প্রশাসন মরদেহ উত্তোলনের কার্যক্রম স্থগিত রেখে ঘটনাস্থল ত্যাগ করেন।

এবিষয়ে নিহতের স্ত্রী সালমা খাতুন বলেন, আমার স্বামী তো মরেই গেছে এতোদিন পর তার মরদেহ কবর থেকে তুলে কি হবে। আমরা ময়নাতদন্ত চাচ্ছিনা। এবিষয়ে জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়েছে৷

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, দৌলতপুরের বাসিন্দা কবির হোসেন ঢাকার উত্তরা এলাকায় ৫ আগস্ট নিহত হন। ময়নাতদন্ত ছাড়াই তার দাফন হওয়ায় আদালতের নির্দেশে উত্তরা পশ্চিম থানার পুলিশ নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ উত্তোলনের উদ্যোগ নেয়। তবে পরিবারের আপত্তির কারণে তা সম্ভব হয়নি।

জানা গেছে, এ ঘটনায় ২০২৫ সালের ১৪ নভেম্বর ঢাকার উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার তদন্তের স্বার্থে আদালত মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন। কথিত কবির হোসেন উপজেলার কিশোরীনগর এলাকার মৃত মোজাহার আলীর ছেলে।
এলাকাবাসী এবং একাধিক ঘনিষ্ঠ সুত্র জানিয়েছে, কবির হোসেন পরিচয় দানকারী এই ব্যাক্তির প্রকৃত নাম বাখের আলী। সে জাসদের তৎকালীন কার্যকরী সভাপতি কাজী আরেফ আহমেদ সহ ৫ জাসদ নেতা হত্যা মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত পলাতক আসামী। দীর্ঘদিন সে ছদ্ম নাম ব্যবহার করে পলাতক ছিল। ময়না তদন্তে প্রকৃত রহস্য বেরিয়ে আসার ভয়ে তার লাশ উত্তোলনে বাধা দেওয়া হতে পারে বলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি জানিয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar